"মেয়েদের পণ্য বানাচ্ছে..", চাহালের সঙ্গে বিতর্কিত মিম নিয়ে বিস্ফোরক শেফালি বগ্গা !! 1
Yuzvendra Chahal and Shafali Bagga | Image: Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) বর্তমানে ডুবে আছেন ক্রিকেট ভক্তরা। ভারতীয় দল নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ইতিমধ্যেই টুর্নামেন্টের সুপার ৮’এ প্রবেশ করেছে। এই টুর্নামেন্টে ব্লু ব্রিগেডদের স্পিন বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এই বিশ্বকাপেও ভারতীয় দলে কমব্যাক করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

চলতি টুর্নামেন্টে তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরজে মাহভাশের (RJ Mahvash) পর বর্তমানে শেফালি বগ্গার (Shefali Bagga) সঙ্গে এই তারকা সম্পর্কে জড়িয়েছেন বলে খবর সামনে এসেছে‌। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে। এবার এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন শেফালি।

Read More: IPL থেকে ছিটকে গেল মাতিশা পাথিরানা, দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করলো KKR !!

শেফালি বগ্গার ক্ষোভ প্রকাশ-

"মেয়েদের পণ্য বানাচ্ছে..", চাহালের সঙ্গে বিতর্কিত মিম নিয়ে বিস্ফোরক শেফালি বগ্গা !! 2
Yuzvendra Chahal and Shafali Bagga | Image: twitter

যুজবেন্দ্র চাহাল ২০২০ সালে ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু এই সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি। ‌গত বছর তারা আইনিভাবে আলাদা হয়ে যান। তারপর ভারতীয় তারকা স্পিনারকে আরজে মহাভাশের (RJ Mahvash) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। তাদের প্রকাশ্যে একাধিক সামাজিক অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়। আইপিএলে স্টেডিয়ামে উপস্থিত থেকে মাহভাশকে চাহলকে উৎসাহিত পর্যন্ত করতে দেখা গিয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে এই সম্পর্কেও ফাটল ধরেছে বলে গুঞ্জন তৈরি হয়। এরপরেই যুজবেন্দ্রকে এবং শেফালি বগ্গাকে একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখতে পাওয়া যায়।ফলে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা বিভিন্ন ধরনের মিম বানিয়ে ট্রল করতে থাকেন। একটি মজার পোস্টার ভাইরাল হয়। সেই পোস্টারে আলোচিত ৩ মহিলার সঙ্গে চাহালের ছবি যোগ করে শিরোনাম দেওয়া হয় ‘কিস কিসকো পেয়ার করু ৩’।

এই পোস্টার সামনে আসতেই যুজবেন্দ্র চাহাল কটাক্ষ করে লিখেছিলেন, “অ্যাডমিন তুমি ভুল করছ, আর‌ও ২-৩ জনের নাম যুক্ত হবে।” এবার শেফালি বগ্গা তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লেখেন, “এটা জঘন্য ঘটনা। এই ট্রোলাররা মেয়েদের সাথে যেভাবে আচরণ করে তা খুবই অপমানজনক। নিজেদের চরকায় তেল দিন। মানসিক সুস্থতার কামনা করি।”

খেলা ছেড়ে ধারাভাষ্যে চাহাল-

Ipl 2025
Yuzvendra Chahal | Image: Getty Images

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ভারতের হয়ে এখনও পর্যন্ত ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৯৬ টি উইকেট সংগ্রহ করেছেন। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলে কামব্যাক করতে পারছেন না। দেশের হয়ে শেষবার তাকে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে মাঠে দেখা গিয়েছিল। তবে গত বছর আইপিএলে (IPL 2025) পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে জ্বলে উঠেছিলেন। ১৪ ম্যাচে সংগ্রহ করেন ১৬ টি উইকেট‌। এরপর শারীরিক অসুস্থতার কারণে ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি চাহালকে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না পেলেও তিনি ধারাভাষ্যকার হিসেবে ভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করছেন।

Read Also: “বাধ্য হয়ে ব্লক করেছি…”, এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য পুনম পান্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *