ইডেনে এন্ট্রি নিচ্ছেন KKR দলের মেরুদন্ড, জয় নিশ্চিত রাহানেদের !! 1

আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে এই টুর্নামেন্টকে ঘিরে একাধিক বিতর্ক সামনে উঠে এসেছিল। তবে সমস্ত সমস্যাকে পিছনে ফেলে সফলতার সঙ্গে এগিয়ে চলেছে এই টুর্নামেন্ট‌। এই বছরও তারকা ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে বিশ্বের জনপ্রিয় এই টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন অভিজ্ঞ আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। কিন্তু এই তারকার তত্বাবধানে নাইট বাহিনী এখনও পর্যন্ত এই বছর ঘুরে দাঁড়াতে পারেনি। পরপর দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে তারা। এবার সোমবার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে দলের সঙ্গে এন্ট্রি নিচ্ছেন এই তারকা।

Read More: “প্লিজ খেলতে আসুন…”, ভারতের কাছে হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের, প্রকাশ্যে সিরিজের দিনক্ষণ !!

নাইটদের লজ্জাজনক হার-

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

আইপিএলের অন্যতম সফল দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স নিজেদের জায়গা করে নিয়েছে। ২০২৪ সালে এই ফ্র্যাঞ্চাইজি ট্রফি জয় করেছিল। তারপর কলকাতা দলে একাধিক পরিবর্তন ঘটে। গত বছর আজিঙ্কা রাহানের নেতৃত্বে প্লে অফেই পৌঁছাতে পারেনি নাইটরা। তবে এই বছর দলটি ঘুরে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। মিনি নিলামে একাধিক দেশি-বিদেশি তারকাকে দলে নিয়েছিলেন কর্মকর্তারা।

কিন্তু টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে নাইটি বাহিনী। প্রথম ম্যাচে কলকাতা মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সুনীল নারিনরা (Sunil Narine) জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াবে বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে ৬৫ রানে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে গেছে রিঙ্কু সিং’রা।

এন্ট্রি নিচ্ছেন শাহরুখ খান-

ইডেনে এন্ট্রি নিচ্ছেন KKR দলের মেরুদন্ড, জয় নিশ্চিত রাহানেদের !! 2
Sharukh Khan | Image: Twitter

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে বিতর্কে জড়িয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হর্ষিত রানা (Harshit Rana)। মাথিশা পাথিরানা‌ (Matheesha Pathirana) এখনও পর্যন্ত চোটের কারণে কেকেআরের সঙ্গে যোগ দিতে পারেননি। এর মধ্যেই দলে ধারাবাহিকভাবে হার ক্রিকেটারদের মনোবলের ওপর প্রভাব ফেলেছে। ফলে নাইট সদস্যদের এবার আত্মবিশ্বাস দিতে দলে এন্ট্রি নিচ্ছেন শাহরুখ খান (Sharukh Khan)। ‌

সূত্র অনুযায়ী কিং খান সোমবার ইডেন গার্ডেন্সে উপস্থিত থেকে দলকে উৎসাহ দেবেন‌। তার উপস্থিতি সব সময় ক্রিকেট মাঠে অন্য মাত্রা নিয়ে আসে। ফলে এবার পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের মুখ দেখবে আজিঙ্কা রাহানেরা বলেই আশা করছেন ভক্তরা। এছাড়াও একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: “গালি দিতে ইচ্ছা করছে…” CSK-এর পারফরম্যান্স ক্ষুব্ধ অশ্বিন, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *