এই শনিবার থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2026) নতুন মরসুম। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। রজত পাটিদাররা (Rajat Patidar) নিজেদের শিরোপা ধরে রাখতে মরিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মাঠে নামবে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে।
অন্যদিকে রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) এই বছর শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে। তারা বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরমধ্যেই রাজস্থান ফ্র্যাঞ্চাইজি বিক্রি হওয়ার পর বিশাল লাভবান হলেও শেন ওয়ার্ন (Shane Warne)।
Read More: যোগী আদিত্যনাথের দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন রিঙ্কু, নাইট তারকার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক !!

আইপিএলের উদ্বোধনী মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক হিসাবে দলকে ট্রফি এনে দিয়েছিলেন শেন ওয়ার্ন। মোট চার বছর এই দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন এই কিংবদন্তি তারকা। তারপর রাজস্থান দলের কোচ হিসাবেও দায়িত্ব পালন করতে দেখা যায়। এবার এই রাজস্থানের মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিপুল টাকা পেলেন তিনি। এর নেপথ্যে রয়েছে শেন ওয়ার্নের চমকে দেওয়া সিদ্ধান্ত।
এই কিংবদন্তি অস্ট্রেলিয়ান তারকা যখন দায়িত্ব নেন তখন তিনি রাজস্থান ফ্র্যাঞ্চাইজিকে শর্ত দিয়েছিলেন যে দলের ০.৭৫ শতাংশ মালিকানা তার কাছে থাকবে। এর সঙ্গেই প্রতি বছর ০.৭৫ শতাংশ করে তার মালিকানা বাড়বে। এই শর্ত মেনে নিয়েছিল দল। এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছিলেন, “আমি চুক্তির একটা শর্ত রেখেছিলাম। ওরা চেয়েছিল আমি কোচ এবং অধিনায়কের দায়িত্ব সামলাই। পাশাপাশি দল চালানোর দায়িত্বও আমাকে দেওয়া হয়েছিল। আমি তাই ফ্র্যাঞ্চাইজির অংশ নেওয়ার শর্ত রেখেছিলাম।”
বিপুল অর্থ পাচ্ছে পরিবার-

শেন ওয়ার্নের দূরদর্শিতার জন্য লাভবান হচ্ছে তার পরিবার। চার বছর রাজস্থানের সঙ্গে থাকায় তার কাছে ছিল দলের ৩ শতাংশ মালিকানা। এর ফলে ১৫,২৮৫ কোটি টাকায় রাজস্থান বিক্রি হওয়ায় ৪৫০ কোটি টাকা পাবে এই কিংবদন্তি ক্রিকেটারের পরিবার। ২০২২ সালে মৃত্যু হয় এই তারকার। এই কারণে তার পরিবারের হাতেই তুলে দেওয়া হবে এই টাকা। কিন্তু এই প্রক্রিয়াটি এখনই সম্পন্ন হবে না।
২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর তারা চাইলে টাকা নিতে পারে বা নিজেদের অংশ নিলামে বিক্রিও করতে পারে। কিন্তু এই প্রক্রিয়ার আগে অবশ্যই ভারতীয় বোর্ডের অনুমতি নিতে হবে। উল্লেখ্য আসন্ন মরসুমে রাজস্থানকে নেতৃত্ব দিতে চলেছেন রিয়ান পরাগ (Riyan Parag)। তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩০ মার্চ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে মাঠে নামবে।