টি-টোয়েন্টি ফরম্যাটের হাত ধরে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে পরিবর্তন ঘটেছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটের উন্মাদনা বৃদ্ধি করেছে অনেকটাই। শনিবার থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2026) মহাযুদ্ধ। এই টুর্নামেন্টের দিকে জাতীয় নির্বাচকদের কড়া নজর থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পর ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) নিয়ে ক্রিকেট বোর্ডগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে।
তবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা আদৌ দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর মধ্যেই প্রধান নির্বাচক নিশ্চিত করলেন যে তিনি প্রাক্তন অধিনায়ককে বিশ্বকাপ পর্যন্ত দলে রাখতে চান।
Read More: রাজস্থানের একাদশে মেলেনি সুযোগ-অভিমানে ছাড়েন ক্রিকেট, তিনিই হলেন RCB’এর নতুন মালিক !!
বিশ্বকাপ খেলবেন প্রাক্তন অধিনায়ক-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক ক্রিকেট মহলে আলোচনায় উঠে এসেছিল। ভারতে ক্রিকেটার পাঠাবে না বলে সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে। তবে তারা ইতিমধ্যে ২০২৭ ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। এই টুর্নামেন্টের দ্বারা শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে প্রস্তুত।
তার আগেই এবার সাকিব আল হাসানকে (Sakib Al Hasan) দলে চান বলে স্পষ্ট জানিয়ে দিলেন নতুন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার (Habibul Bashar)। এমনকি ২০২৭ বিশ্বকাপেও এই তারকা থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শুধুমাত্র একটি কোনও সিরিজের জন্য নয়। সাকিবকে অবশ্যই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দেখতে চাই।” ফলে খুব তাড়াতাড়ি জাতীয় দলে ফিরছেন এই তারকা তা নিশ্চিত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেই সাকিব-

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সাকিব আল হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছিল। আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন এই তারকা। ফলে ২০২৪ সাল থেকে আমেরিকাতেই থাকেন তিনি। সেই সময় থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। অন্যদিকে আসন্ন ১৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের (India vs New Zealand Series) বিপক্ষে সাদা বলের সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজে সাকিবকে দলে পাওয়া যাবে না।
এই বিষয়ে হাবিবুল বাশার বলেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সত্যিই আর সময় নেই। সাকিব এই মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচ খেলার মত অবস্থায় আছেন কিনা আমরা তাও জানি না। আর তিনি আজ দেশে ফিরেই কাল মাঠে নেমে পড়বেন এই পরিস্থিতিও নেই।” উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত ২৪৭ টি ওডিআই ম্যাচে মোট ৭৫৭০ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৩১৭ টি উইকেট তুলে নিয়েছেন।