KKR-এর ব্যর্থতায় ক্ষুব্ধ শাহরুখ, মাঠেই CEO মাইসরকে নিলেন একহাত !! 1

আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুমের শুরুটা একেবারেই হতাশাজনক কলকাতা নাইট রাইডার্স-এর জন্য। তিনবারের চ্যাম্পিয়ন দলটি প্রথম দুই ম্যাচেই হেরে গিয়ে ইতিমধ্যেই চাপে পড়ে গেছে। ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি শুধু ক্রিকেট নয়, নাটকীয়তার দিক থেকেও ছিল জমজমাট। কলকাতা নাইট রাইডার্স-এর খারাপ শুরু যেমন হতাশা বাড়িয়েছে, তেমনি গ্যালারিতে এক দৃশ্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নাইট রাইডার্স দলের সহ-মালিক শাহরুখ খান এই ম্যাচে প্রথমবার উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান এবং ম্যানেজার পূজা দদলানি। ম্যাচের শুরুতেই অধিনায়ক অজিঙ্কা রাহানে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন। আবহাওয়া তখন ছিল মেঘলা, বৃষ্টির সম্ভাবনাও ছিল প্রবল।

বৃষ্টিতে প্রথম পয়েন্ট KKR’এর

Kkr
KKR vs PBKS Images Getty Images

এই অবস্থায় প্রথমে ব্যাটিং নেওয়া যে ঝুঁকিপূর্ণ, তা অনেকেই আগেই বুঝেছিলেন। তবে রাহানের মতন অভিজ্ঞ খেলোয়াড় ও অধিনায়ক কিভাবে এই শিশুসুলভ সিদ্ধান্ত নিতে পারেন তা ক্রিকেট মহলে অন্যদের জানা নেই। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, ওপেন করতে নেমে ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন দ্রুত আউট হয়ে গেলে কেকেআর বড় ধাক্কা খায়। মাত্র কয়েক ওভারের মধ্যেই স্কোর দাঁড়ায় ২৫/২। এতে দলের ওপর মানসিক চাপ আরও বেড়ে যায়। এই সিদ্ধান্ত এবং ব্যাটিং ব্যর্থতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ৩.৪ ওভারের পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। এই বিরতির সময়ই ঘটে যায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। ক্যামেরায় ধরা পড়ে দলের সহ-মালিক শাহরুখ খান এবং KKR সিইও ভেনকি মাইসরের মুহূর্ত।

READ MORE: “ফালতু ডিসিশন রাহানের…”, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাইটদের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন রবিচন্দ্রন আশ্বিন !!

KKR ম্যাচে মাইসরের ক্লাস নিলেন শাহরুখ

Kkr
Shah Rukh Khan and Venky Mysore | Image: Twitter

গতকাল শাহরুখ খানকে দেখা যায় সিইও ভেঙ্কি মাইসোর-এর সঙ্গে গভীর আলোচনায়। তাঁর মুখে স্পষ্ট অসন্তোষের ছাপ ছিল। হাত নেড়ে নিজের বক্তব্য বোঝাতে দেখা যায় তাঁকে, আর মাইসোর মনোযোগ দিয়ে তা শুনছিলেন। পুরো দৃশ্যটি থেকেই বোঝা যাচ্ছিল, দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে শীর্ষ স্তরেও উদ্বেগ রয়েছে। ম্যাচটি কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টির বিরতির সময় ক্যামেরা বারবার তাঁদের দিকে ফোকাস করছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবারের আইপিএলে কেকেআর যে ভাবে দল গঠন করেছে বা ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকার বিনিময়ে দলে শামিল করা কেকেআরের জন্য চিন্তার বিষয় হয়ে উঠেছে। তাছাড়াও, দলের প্লেয়িং ইলেভেন নিয়েও আলোচনা চলছে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী-কে বাদ দিয়ে রোভম্যান পাওয়েল এবং নভদীপ সাইনি-কে দলে নেওয়া হয়। এই পরিবর্তন দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে। গত বছর কলকাতা নাইট রাইডার্স ছিল অজ্ঞাত। এই মৌসুমেও তারা জয়ের মুখ দেখিনি এখনও। বেশ কিছু ভক্তের দাবি এবার হয়তো ভেনকি মাইসরের চাকরি নিয়েও টানাটানি হতে পারে।

Read Also: KKR বনাম PBKS’এর ম্যাচে জিতল বরুণ দেবতা, পরিত্যক্ত ইডেনের হাইভোল্টেজ মহাযুদ্ধ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *