টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে ক্রিকেটীয় উত্তাপ ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। এর মধ্যেই বিগ ব্যাশ (BBL 2026) লিগে অংশগ্রহণকারী পাকিস্তানি ক্রিকেটাররা বিভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছেন। তাদের হাস্যকর পারফর্মেন্স বিশ্ব ক্রিকেটে রীতিমতো লজ্জার মুখে পড়েছে। দলের নির্দেশে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়েছিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেটের মুখ পুড়েছে বলেই মনে করছেন অনেকে। এবার এই বিষয়ে শহিদ আফ্রিদি (Shahid Afridi) বিস্ফোরক মন্তব্য করলেন।
Read More: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!
লজ্জার দৃষ্টান্ত রিজওয়ানের-

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলির মধ্যে বিগ ব্যাশ ক্রিকেটপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। এই টুর্নামেন্টের বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। এই বছর একাধিক পাকিস্তানি তারকা বিবিএল’এ নিজেদের জায়গা করে নিয়েছেন। গত সোমবার ১২ জানুয়ারি এই লিগে মেলবোর্ন রেনেগেডস (Melbourne Renegades) সিডনি থান্ডারের (Sydney Thunder) মুখোমুখি হয়। ম্যাচের প্রথম ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে রেনেগেডস।
এইরকম পরিস্থিতিতে দলকে ভরসা দেওয়ার জন্য মাঠে নামেন মহম্মদ রিজওয়ান। এই পাক তারকার ওপর দল অনেকটাই ভরসা করেছিল। কিন্তু রীতিমতো হতাশ করেন তিনি। ধীর গতির ব্যাটিং করে দলকে আরও চাপের মুখে ফেলে দেন। ফলে যখন ২৩ বলে ২৬ রানে ব্যাটিং করছিলেন তখন অধিনায়ক উইল সাদারল্যান্ড (Will Sutherland) তাকে মাঠের বাইরে বেরিয়ে আসার জন্য নির্দেশ দেন। এই রিটায়ার্ড আউটের ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়।
শহিদ আফ্রিদির মন্তব্য-

মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) রিটায়ার্ড আউট হওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট আবারও বিশ্ব ক্রিকেটে হাসির খোরাক হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানের সঙ্গে এইরকম আচরণ একেবারেই ঠিক হয়নি বলে উল্লেখ করেছেন পাক সমর্থকরা। এর মধ্যেই শহীদ আফ্রিদির বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। তিনি পিসিবি (PCB)’কে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কার্যত নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “রিজওয়ানের বিগ ব্যাশ লিগ ছেড়ে এখুনি দেশে ফিরে আসা উচিত। এই ঘটনা শুধুমাত্র তার জন্য নয় সমগ্র পাকিস্তানের অপমান। পিসিবির এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তারা এখনও কী করছে?” উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৪ সালে শেষবার রিজওয়ান দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নেমেছিলেন। এখনও পর্যন্ত এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে তার ১০৬ ম্যাচে ৩৪১৪ রান রয়েছে।