সঞ্জীব গোয়েঙ্কাই শুধু নন, KKR মালিক শাহরুখ খানও হয়েছিলেন IPL থেকে ব্যান !! 1

আইপিএল (IPL 2026) মানেই উত্তেজনা, আইপিএলের মঞ্চে একেরপর এক সফলতার গল্পের সঙ্গে ব্যার্থতার গল্প লেগেই থাকে। সম্প্রতি, লখনৌ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা সমাজ মাধ্যমে শিরোনামে উঠে এসেছেন। দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) এবং কোচ জাস্টিন লাঙ্গারের সঙ্গে সঞ্জীবের একটি মুহূর্ত বেশ ভাইরাল হয়। ক্রিকেট ভক্তদের মতে, দিল্লির কাছে ম্যাচ হারের পর ক্ষুব্ধ ছিলেন গোয়েঙ্কা এবং তিনি ঋষভ ও লাঙ্গারের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা করেন। তবে এই পরিপ্রেক্ষিতে উঠে আসে ২০২৪’ সালের আইপিএলে উঠে আসা এক মুহূর্ত। কেএল রাহুল যখন লখনৌ দলের ক্যাপ্টেন ছিলেন তখন গোয়েঙ্কা রাহুলের ক্যাপ্টেন্সিতে ক্ষুব্ধ হয়েছিলেন এবং মাঠেই রাহুলের উপর মেজাজ হারিয়েছিল। তবে এখন আবার পন্থের সঙ্গে তাঁর মুহূর্ত ভাইরাল হতেই সঞ্জীব গোয়েঙ্কার বানের খবর ঘুরে বেড়াচ্ছে।

আইপিএলের মঞ্চে আগেও এক মালিক ব্যান হয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি দলের কিং খান শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স দলের যৌথ মালিকানা হিসাবে শাহরুখ নাম বারবার সামনে এসেছে।কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবে তিনি যতটা জনপ্রিয়, তার থেকেও বেশি আলোচনায় থাকেন তাঁর ব্যক্তিত্ব এবং মাঠে উপস্থিতি নিয়ে। আইপিএলের একটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করার পর গভীর রাতে দল উদযাপনে মেতে ওঠে। সেই সময় স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শাহরুখ খান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বিষয়টি বড় আকার ধারণ করে। এর পরেই মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (MCA) কঠোর পদক্ষেপ নিয়ে পাঁচ বছরের জন্য তাঁর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করে।

Read More: “চা চিনি দুধে CSK গেল চু#$%…” চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় পাঞ্জাবের, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

IPL থেকে ব্যান হয়েছিলেন শাহরুখ খান

Shah rukh khan ipl
Shah Rukh Khan | Image: Twitter

যদিও এমসিএ কতৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।এই প্রসঙ্গে, এমসিএ-র ভাইস প্রেসিডেন্ট আশিস শেলার জানান, “যখন প্রয়োজন ছিল তখন ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টিকে আর এতটা দীর্ঘায়িত করা উচিত নয়।” সেই কারণেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার ঘটনাটি একসময় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছিল। তিন বছরেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার পর অবশেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছেন শারুখখান।

অন্যদিকে গোয়েঙ্কা নিয়ে বলতে গেলে, তিনি এখনও আইপিএল দ্বারা ব্যান হননি। তাকে ব্যান করার হুমকি দিয়েছেন আইপিএলের জন্মদাতা ললিত মোদি। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি সবাইকে বলতে চাই লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা বড় জোকার। ওর আচরণে আমি লজ্জিত। আমি খেলোয়াড় ও ভক্তদের জন্য আইপিএল তৈরি করেছিলাম। আমি যদি আইপিএল চেয়ারম্যান বা কমিশনার হতাম তাহলে আগেই ওকে ছাঁটাই করতাম।‘ ললিতের মতে, এভাবে ওকে ছাড় দেওয়া কোনওভাবেই উচিৎ নয়।

Read Also: “মুখ দেখে দায়িত্ব দেওয়া হয়েছে…”, অভিষেক শর্মাকে SRH’এর ক্যাপ্টেন না করায় ক্ষুব্ধ যুবরাজ সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *