টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারত-পাকিস্তান (India vs Pakistan Match) ম্যাচ প্রায় বন্ধের দিকে এক সময় এগিয়ে গিয়েছিল। তবে মহসিন নকভির (Mohsin Naqvi) নাটকীয় মত পরিবর্তনে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। অবশেষে গতকাল শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। এখানের কঠিন পিচে সালমান আলি আঘারা (Salman Ali Agha) লড়াই করে জবাব দিতে পারে বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেছিলেন। কিন্তু ফলাফলে কোনো পরিবর্তন ঘটাতে পারেনি বাবর আজমরা (Babar Azam)। লজ্জাজনক হারের সম্মুখীন হয় তারা। এরপরই একাধিক পাক তারকা ক্রিকেটার ছাঁটাই হতে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: “ফাইটব্যাক করার আগেই আমরা…” ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের, ম্যাচ শেষে খেলোয়াড়দের দুষলেন অধিনায়ক !!

ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই ক্রিকেটের উন্মাদনা লক্ষ্য করা যায়। গতকাল ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সালমান আলি আঘা। পাক বাহিনী প্রথম ইনিংস থেকেই চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। ভারতীয় ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) খাতাই খুলতে পারেননি। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি চাপের মুখে দাঁড়িয়ে ৪০ বলে ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৩ টি ছয়।
এরপর তিলক বর্মা (Tilak Varma) ২৫ রান এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৩২ রান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। শেষে শিবম দুবের (Shivam Dube) ২৭ রানে ভর করে ভারত ১৭৫ রান সংগ্রহ করে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে ওঠেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। এর ফলে উসমান খান (Usman Khan) ছাড়া আর কোনো পাক তারকা ব্যাট হাতে লড়াই করতে পারেননি। মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় তারা। ৬১ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
ছাঁটাই হচ্ছেন একাধিক তারকা-

ভারতীয় দল পর-পর তিন ম্যাচে জয় তুলে নিয়ে সরাসরি বিশ্বকাপের সুপার ৮’এ পৌঁছে গেছে। তবে পাকিস্তানকে জায়গা করে নিতে হলে নামিবিয়ার (Pakistan vs Namibia Match) বিপক্ষে ম্যাচটিতে তাদের জয় তুলে নিতেই হবে। প্রতিপক্ষ দূর্বল হলেও যেকোনো সময় চমক দিতে পারে নামিবিয়া। এই ম্যাচের আগে একাধিক তারকা ক্রিকেটারকে বাদ দিতে পারে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর এবার তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে চাইছে তারা।
এই বিষয়ে পাকিস্তানের প্রাক্তন তারকা শহীদ আফ্রিদি (Shahid Afridi) বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, “শাহীন আফ্রিদিকে (Shaheen Afridi) বাদ দাও, শাদাব খানকে (Shadab Khan) বাদ দাও আর বাবর আজমকে (Babar Azam) বাদ দাও। গুরুত্বপূর্ণ বড়ো ম্যাচগুলিতে তারা ধারাবাহিকভাবে আমাদের হতাশ করেছে। নামিবিয়ার বিপক্ষে নতুন মুখদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত। তবে তরুণ খেলোয়াড়রা আত্মবিশ্বাস তৈরির সুযোগ পাবে।”