ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক, মাঠে মোবাইল ব্যবহার করে ICC'র নিয়ম ভাঙলেন সরফরাজ !! 1

IND vs PAK: ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচ এমনিতেই ছিল হাইভোল্টেজ। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একেবারে ভিন্ন একটি বিষয়। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর এবং প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক সরফরাজ আহমেদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে সরফরাজ আহমেদকে ড্রেসিংরুম সংলগ্ন এলাকায় মোবাইল ফোন হাতে দেখা গিয়েছে। ছবিটি প্রকাশ্যে আসতেই একেরপর এক প্রশ্ন উঠতে শুরু করে। সরফরাজের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু হয় –  ম্যাচ চলাকালীন আইসিসির কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে মোবাইল ব্যবহার করলেন ?

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় বা ম্যাচ অফিসিয়ালরা যোগাযোগ রাখার মতন কোনো যন্ত্র ব্যাবহার করতে পারেননা। এই ধরনের যোগাযোগ ডিভাইস ব্যবহার বা বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম কার্যকর থাকে ম্যাচের পুরো সময়জুড়ে। উদ্দেশ্য একটাই ম্যাচের স্বচ্ছতা বজায় রাখা এবং বাইরের প্রভাব থেকে খেলাকে মুক্ত রাখা। এই নিয়ম ভাঙলে জরিমানা থেকে শুরু করে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে, তা খেলোয়াড় হোক বা সাপোর্ট স্টাফ। কারও জন্য নিয়ম আলাদা নয়। তাই সরফরাজ আহমেদের হাতে মোবাইল দেখতে পাওয়ার বিষয়টি  কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না।

READ MORE: IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক পাকিস্তানের, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কাটলো জট !!

নিয়ম ভাঙলেন সরফরাজ আহমেদ

Ind vs pak
Sarfaraz Khan | Image: Twitter

এই পরিস্থিতিতে সরফরাজের মোবাইল ব্যবহার অনেকের কাছেই সন্দেহজনক বলে মনে হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ সরাসরি তদন্তের দাবি তুলেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, পাকিস্তান দলের মতো বড় ক্রিকেট শক্তির মেন্টর হয়ে তিনি কীভাবে এমন ভুল করতে পারেন? আইসিসির নিয়মে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও রয়েছে। নিয়ম অনুযায়ী, দলের ম্যানেজার অফিসিয়াল কাজের জন্য একটি মোবাইল ফোন বহন করতে পারেন।

জরুরি প্রশাসনিক যোগাযোগ কিংবা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের ব্যক্তিগত জরুরি প্রয়োজনে এই ফোন ব্যবহারের অনুমতি রয়েছে। যদিও এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন সরফরাজ ঠিক কোন ভূমিকায় ছিলেন এবং ফোনটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল? এর উত্তর মিলবে কেবল আইসিসির তদন্তের পরই। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

Read Also: “এখানেই সম্পর্ক শেষ..”, যুবরাজের বিষয়ে হ্যাজেল কিচের বিস্ফোরক মন্তব্য ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *