ক্যারিয়ার শেষ সঞ্জু স্যামসনের, সাংবাদিক সম্মেলনে কনফার্ম করলেন ক্যাপ্টেন স্কাই !! 1

শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সুপার এইটের মহা মূল্যবান ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুরন্ত ম্যাচ। এই ম্যাচের আগে ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মাকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। বিশেষ করে অভিষেক শর্মা এবারের বিশ্বকাপে এখনও খাতা খুলতে পারেননি। আর সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। এই ম্যাচে অভিষেকের ফর্মে ফেরাটা খুবই জরুরি। তবে, ভারতীয় দল চাইবে তাদের স্টার ক্রিকেটারকে আরও সুযোগ দিতে। অভিষেকের খারাপ ফর্মের পরেও তাঁর পাশে থাকার দাবি জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে দলে ব্যাক আপ ওপেনার হিসাবে রয়েছেন সঞ্জু স্যামসনের (Sanju Samson)। তবে, সঞ্জুর দলে কোনো জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার।

গত এক বছর ধরে অসাধারণ ফর্মে রয়েছেন অভিষেক। সেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এখন তিনি এক নম্বরে। অভিষেকের এই উত্থান প্রসঙ্গে গত এক বছরের পারফরম্যান্সের কথা তুলে ধরে সূর্য বলেন, “ও যেদিন বড় রান পাবে, ভেবে দেখুন কি হতে পারে। এটা দলগত খেলা, দলের জন্যই ও অমন ভাবে খেলছে। রান এখনও আসেনি, তবে সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা এখন আছি ওর হয়ে মেক আপ করার জন্য, এত দিন ও গোটা দলকে টেনেছে। এ বার আমাদের সময় সেটা করার।

Read More: “আমার শেষ দিন..”, বিশ্বকাপের মাঝেই পদ ছাড়লেন হেড কোচ !!

বিশ্বকাপ দলে জায়গা হবে না সঞ্জু স্যামসনের

বিশ্বকাপ সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

তবে সাম্প্রতিক দু’টি ম্যাচে ডান হাতি অফ স্পিনারদের বিরুদ্ধে অভিষেক কিছুটা সমস্যায় পড়েছেন। আর দক্ষিণ আফ্রিকা দলে স্পিনারদের তারতম্য রয়েছে, পাশাপশি অভিষেকের জিরোর হ্যাটট্রিকের পর ভক্তদের মধ্যে চিন্তা আরও বেড়ে গিয়েছে। অভিষেকের ফর্ম নিয়ে ভাবছেন না স্কাই। মন্তব্য করে তিনি বলেছেন, “আমরা কঠিন পরিস্থিতিতে এর আগে অনেক ক্রিকেট খেলেছি। সব ধরনের বোলিংয়ের বিরুদ্ধে খেলেছি। অভিষেক এখন অনেক অভিজ্ঞ। আমরা চার ম্যাচ জিতেছি, আমরা যদি ভালো না খেলতাম তাহলে জিতলাম কিভাবে ?

এদিকে সঞ্জু স্যামসন বেঞ্চে থাকলেও, আপাতত প্রথম একাদশে অভিষেকের জায়গা নিয়ে কোনও প্রশ্ন নেই। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেছেন, “আপনারা চাইছেন অভিষেক বা তিলকের বদলে সঞ্জুকে খেলাতে। এভাবে তো হয়না, যেভাবে চলছে সেভাবেই এগিয়ে যাওয়া ঠিক হবে। দেখুন, আমরা বড় রান করতে চাই। তারই প্রস্তুতি নিচ্ছি।” ২০২৫ সালে অভিষেক ২১টি ম্যাচে ৪২ গড় এবং ১৯৪’এর স্ট্রাইক রেটে মোট ৮৫৯ রান করেছেন।

Read Also: ফ্লপ শোয়ের মাশুল, পার্মানেন্টলি বিশ্বকাপ একাদশ থেকে বাদ পড়তে চলেছেন অভিষেক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *