বাদ তিলক বর্মা, দঃ আফ্রিকার বিপক্ষে সুপার ৮'এ এন্ট্রি নিচ্ছেন সঞ্জু স্যামসন !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ইতিহাসে আরও এক স্মরণীয় অধ্যায় যুক্ত করতে চলেছে ভারতীয় দল। চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তারা গ্ৰুপ পর্বে ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে নিয়ে ইতিমধ্যেই সুপার ৮’এ প্রবেশ করেছে। রবিবার এই পর্বে শক্তিশালী প্রতিপক্ষ ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিপক্ষে মাঠে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। তবে তার আগেই ব্যাটিং অর্ডারের বিপর্যয় প্রধান কোচকে চিন্তার মধ্যে রেখেছে। ‌ফলে এবার তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন বলে খবর সামনে এল।‌

Read More: “রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..”, সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !!

ধারাবাহিকভাবে ব্যর্থ তিলক বর্মা-

বিশ্বকাপ team india
Tilak Verma | Image: Getty Images

যেকোনো দলের ব্যাটিং অর্ডারে ৩ নম্বর জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং অর্ডারে তৃতীয় স্থানে দায়িত্ব পালন করছেন তিলক বর্মা (Tilak Varma)। কিন্তু তিনি গ্ৰুপ পর্বে সেইভাবে দলের হয়ে জ্বলে উঠতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন এই তারকা। মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন। এরপর নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ২১ বলে ২৫ রান করেই মাঠ ছাড়েন এই আলোচিত ব্যাটসম্যান।

পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় তিনি বড়ো ইনিংস গড়বেন বলেই ভক্তরা আশা করেছিলেন। কিন্তু এই ম্যাচে‌ও ২৪ বলে মাত্র ২৫ রান করতে সক্ষম হন। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) বিপক্ষে ২৭ বলে ৩১ রান করেছিলেন তিলক। ফলে সুপার ৮’এর আগে তার এই বড়ো ইনিংস গড়তে না পারা দলকে একাধিকবার চাপের মুখে ফেলেছে।

একাদশে আসছেন সঞ্জু-

বিশ্বকাপ
Sanju Samson | Image: Getty Images

সূত্র অনুযায়ী ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার কারণে তিলক বর্মা এবার একাদশ থেকে নিজের জায়গা হারাতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে সুপার ৮’এর প্রথম ম্যাচে তিলক বর্মার পরিবর্তে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়ে আসা হতে পারে‌‌। সঞ্জুর অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই তারকা ব্যাটসম্যান চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার মাত্র একাদশে সুযোগ পেয়েছেন। ‌

পেটে ইনফেকশনের কারণে নামিবিয়ার বিপক্ষে একাদশে ছিলেন না অভিষেক শর্মা (Abhishek Sharma)। এই ম্যাচে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। মাত্র ৮ বলে ২২ রান সংগ্রহ করেন। তার ব্যাট থেকে এসেছিল ৩ টি ছয় এবং ১ টি চার। অন্যদিকে সঞ্জুর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের রেকর্ড খুবই ভালো। তিনি প্রটিয়াদের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে ২ টি শতরান করেছেন। ফলে সুপার ৮’এ সুযোগ পেলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: “মেয়েদের পণ্য বানাচ্ছে..”, চাহালের সঙ্গে বিতর্কিত মিম নিয়ে বিস্ফোরক শেফালি বগ্গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *