যুবরাজের পাঠশালায় একের পর এক সাফল্য, বিশ্বকাপের আগে যোগ দিলেন সঞ্জু স্যামসন !! 1

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের ওপেনিং নিয়ে জল্পনা তুঙ্গে। শুভমন গিল (Shubman Gill) টি – টোয়েন্টি বিশ্বকাপ দলে পাননি সুযোগ। তিনি দলে না থাকায় সেই শূন্যস্থান পূরণের জন্য সবচেয়ে এগিয়ে সঞ্জু স্যামসন। ব্যাক আপ ওপেনার ও উইকেট কিপারের হিসাবে ঈশান কিষান (Ishan Kishan) দলে থাকলেও সঞ্জু সামসনকে দিয়েই শুরু করতে আগ্রহী টিম ইন্ডিয়া। আর ঠিক এই গুরুত্বপূর্ণ সময়েই নিজের খেলার ধার বাড়াতে বিশ্বকাপজয়ী যুবরাজ সিংয়ের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তবে, যুবরাজের থেকে প্রশিক্ষণ নিয়েও সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের তারকা এই ওপেনার ব্যাটসম্যান।

যুবরাজের ছোঁয়া পেলেন সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

বেশ কয়েকদিন আগে সমাজ মাধ্যমে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে যে যুবরাজ সিং (Yuvraj Singh) সঞ্জুকে ব্যাটিংয়ের কিছু টিপস দিচ্ছেন যা আসন্ন বিশ্বকাপে তাকে সফলতা এনে দিতে পারে। ভাইরাল হয়ে ভিডিওতে দেখা যাচ্ছে যুবরাজ সঞ্জুকে ফ্রন্ট ফুটে এগিয়ে এসে ড্রাইভ খেলার কৌশল, শট নেওয়ার আগে পায়ের সঠিক অবস্থান, শরীরের ভারসাম্য নিয়ে বেশ লম্বা সময় ধরে কথাবার্তা চালিয়ে যান।

Read More: ঈশানের ব্যাটিং’এর পর আর্শদীপ’এর বিধ্বংসী বোলিং, ভারতের ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড !!

যুবরাজ নিজেই টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সাফল্যের অন্যতম স্থপতি। ২০০৭ বিশ্বকাপে তাঁর বিধ্বংসী ইনিংস ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিল। সেই অভিজ্ঞতা এখন তিনি বিলিয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের মধ্যে। নিঃশব্দে নিজের কাজ করে চলেছেন যুবরাজ, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার কাজ বেশ ভালো ভাবে করে আসছেন যুবরাজ। পাঞ্জাবের অভিষেক শর্মা, শুভমন গিল, প্রভসিমরন সিং, দিল্লির- প্রিয়ান্স আর্য সবাই যুবরাজের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ভারতের টি – টোয়েন্টি ওপেনার সঞ্জু স্যামসন।

যুবরাজের প্রশিক্ষণে ওপেনিংয়ের লড়াইয়ে সঞ্জু

যুবরাজের পাঠশালায় একের পর এক সাফল্য, বিশ্বকাপের আগে যোগ দিলেন সঞ্জু স্যামসন !! 2
Sanju Samson and Yuvraj Singh | Image: Twitter

সঞ্জুর জন্য এই বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৪ সালের বিশ্বকাপেও ভারতীয় দলের অংশ ছিলেন সঞ্জু, তবে খেলার সুযোগ পাননি তিনি। তবে এবারের বিশ্বকাপে তিনিই থাকছেন গুরুদায়িত্ব। গত কয়েকটি সিরিজে কখনও ওপেনিং, কখনও মিডল অর্ডারে খেলতে হয়েছে তাঁকে। ধারাবাহিক সুযোগ না পাওয়ায় নিজের জায়গা পাকা করতে পারেননি। দক্ষিণ আফ্রিকা সিরিজে কেবলমাত্র শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সঞ্জু। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচেই সুযোগ দেওয়া হয় সঞ্জুকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জু ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে বিশ্বকাপ দলে জায়গা বানিয়ে নিয়েছিলেন। তবে, কিউইদের বিরুদ্ধে সঞ্জু ১০, ৬, ০, ২৪ ও ৬ রান বানিয়েছেন। ৫ ম্যাচে মাত্র ৪৬ রান বানাতে সক্ষম হয়েছেন সঞ্জু। অন্যদিকে, ওপেনার হিসাবে টি – টোয়েন্টি ফরম্যাটে সঞ্জু স্যামসন ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে নিজের প্রতিভার প্রমান দিয়েছেন।

Read Also: “বাবরের থেকেও বড়ো জালি ব্যাটার..”, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ সঞ্জু’কে নিয়ে সমালোচনা ভক্তদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *