"দলের মুখে কালি মাখাচ্ছে..", রাজস্থানের বিপক্ষে সঞ্জু-রুতুরাজ ব্যর্থ হ‌ওয়ায় কটাক্ষ নেটিজেনদের !! 1

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আইপিএলের (IPL 2026) ইতিহাসে অন্যতম সফল দল। তারা এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে পাঁচ বার ট্রফি জয় করেছে। তবে গত কয়েক বছর আইপিএলে প্রভাব ফেলতে পারছে না হলুদ বাহিনী। গত বছর লিগ পর্বের পয়েন্ট তালিকায় একেবারে শেষে থেকে শেষ করে তারা। এই বছর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই। কিন্তু টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে একেবারেই ছন্দে নেই আইপিএলের অন্যতম অভিজ্ঞ দল। সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) আউট হয়ে যাওয়ার পর চর্চা সোশ্যাল মিডিয়ায়।

Read Also: “ছেড়ে দে মা কেঁদে বাঁচি..”, রোহিতদের সামনে নাজেহাল KKR, প্রথম ম্যাচে লজ্জার হারে ট্রোল নেটিজেনদের !!

CSK’এর ব্যাটিং বিপর্যয়-

"দলের মুখে কালি মাখাচ্ছে..", রাজস্থানের বিপক্ষে সঞ্জু-রুতুরাজ ব্যর্থ হ‌ওয়ায় কটাক্ষ নেটিজেনদের !! 2
RR vs CSK | Images: Getty Images

আজ চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কোয়াড‌। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেবেন বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু রাজস্থানের বোলিং আক্রমণের সামনে ছন্দ হারায় তারা। নন্দ্রে বার্গার (Nandre Burger) এবং জোফ্রা আর্চার (Jofra Archer) বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন। প্রতিটি বলে ছুঁড়ে দেন কঠিন প্রশ্ন।

সঞ্জু দ্বিতীয় ওভারেই বার্গারের বলে সম্পূর্ণ পরাস্ত হয়ে উইকেট হারান‌।‌ শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) দুরন্ত ফর্মে থাকা এই তারকা ফেরেন ৭ বলে ৬ রান করে। এরপর তৃতীয়তম ওভারে জোফ্রা আর্চারের করা বলে উইকেট ছুঁড়ে দেন রুতুরাজ। অধিনায়ক ১১ বলে ৬ রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। মাত্র ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই চাপের মুখে পড়ে যায়। এই পরিস্থিতি দেখে চিন্তিত ভক্তরা।

নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় করছেন নানা মন্তব্য। এক সমর্থক লিখেছেন, “ফ্ল্যাট পিচ নেই বলে সঞ্জু স্যামসন রান করতে পারলেন না। রুতুরাজ‌ও দলকে ডোবালেন। দলের এই পরিস্থিতি চোখে দেখা যায় না।” এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “চেন্নাইয়ের মত দলকে এই অবস্থায় দেখে সত্যিই বুক ফেটে যাচ্ছে। এরা কীভাবে প্লে অফে পৌঁছাবে তাই বুঝতে পারছি না।” “সব ফালতু ক্রিকেটার এরা কোনোভাবেই চেন্নাইয়ের উত্তরাধিকারী নন।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ‘কাছে আসবেন না, সাইড দিন…’, হার্দিক পুত্র অগস্ত্যকে আগলে রেখে ভাইরাল মাহিকার ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *