“ম্যাচের আগে দেখা করবেন…” সেঞ্চুরি হাঁকিয়ে রবি শাস্ত্রীকে ধন্যবাদ সঞ্জুর, করলেন এই মন্তব্য !! 1

আইপিএল ২০২৬-এর (IPL 2026) শুরুটা একেবারেই মসৃণ ছিল না সঞ্জু স্যামসনের (Sanju Samson) জন্য। একের পর এক ব্যর্থতা, সমালোচনা, প্রশ্ন – সব কিছু মিলিয়ে বেশ একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে ব্যাটেই জবাব দিলেন সঞ্জু স্যামসন। দীর্ঘদিনের অপেক্ষার পর তিনি ফিরলেন নিজের চেনা ছন্দে, আর সেই প্রত্যাবর্তনটা হল একেবারে রাজকীয়। চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম শতরান হাঁকিয়ে যেন নতুন অধ্যায় শুরু করলেন এই কেরল তারকা। শনিবার চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সঞ্জু। ইনিংস সূচনা করতে নেমে মাত্র ৫২ বলে শতরান হাঁকিয়েছেন – যা শুধু ম্যাচের মোড়ই ঘোরায়নি, বরং চলতি আইপিএল ২০২৬ (IPL 2026)-এর প্রথম সেঞ্চুরি হিসেবেও ইতিহাসে জায়গা করে নিয়েছে।

অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন সঞ্জু স্যামসন

সঞ্জু
Sanju Samson | Image: Getty Images

তাঁর ব্যাট থেকে ১৪টি চার এবং ৩টি ছক্কা এসেছে। পাওয়ারপ্লে থেকেই তিনি বোলারদের চাপে ফেলেন এবং এক মুহূর্তের জন্যও গতি কমাননি। এই ইনিংসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাঁর পার্টনারশিপ। আয়ুশ মহাত্রের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন। আয়ুশও নিজের হাফসেঞ্চুরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথম তিন ম্যাচে মাত্র ২২ রান—যা তাঁর মানের খেলোয়াড়ের কাছে একেবারেই অপ্রত্যাশিত। এই খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, চেন্নাই হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে। কারণ, গত বছর রাজস্থান রয়েলস-এর সঙ্গে একটি বড় ট্রেড ডিলে সঞ্জুকে দলে নেয় চেন্নাই।

বিনিময়ে তারা ছেড়ে দেয় রবীন্দ্র জাদেজাকে। এই ট্রেডের আর্থিক দিকটিও গুরুত্বপূর্ণ। চেন্নাই সঞ্জুকে দেয় ১৮ কোটি টাকা, অন্যদিকে রাজস্থান জাদেজাকে নেয় ১৪ কোটিতে। স্বাভাবিকভাবেই এই ট্রেডের পর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু শুরুটা খারাপ হওয়ায় চাপ বেড়ে গিয়েছিল। এই সেঞ্চুরির পর সেই প্রত্যাশার বড় অংশই পূরণ করলেন তিনি। চেন্নাই তাঁর কেরিয়ারের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। আর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম সেঞ্চুরিই তাঁকে বিশেষ জায়গায় নিয়ে গেল। তবে আজকের সেঞ্চুরির জন্য সাবেক ভারতীয় খেলোয়াড় ও সাবেক কোচ রবি শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে, সঞ্জুর মতে রবি শাস্ত্রী থাকলে তাঁর পারফরম্যান্স ভালো হয়ে যায়। প্রথম ইনিংস শেষে সঞ্জু বলেন, “খুব ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয়, প্রত্যেক ম্যাচের আগে আপনার সাথে দেখা হওয়াটা আমার জন্য সৌভাগ্যের, তাই দয়া করে প্রত্যেক ম্যাচে আসবেন স্যার, আমি খুব খুশি।

Read Also:  চলন্ত গাড়ি থেকে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দিচ্ছেন চাহাল, তার অভদ্রতার ভিডিও চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *