মাঠে সঞ্জীব গোয়েঙ্কার ‘টোটকা’ তেই আউট ঈশান! গার্লফ্রেন্ড অদিতির চোখে জলের বন্যা 1

IPL 2026: আইপিএলের মঞ্চে এমন কিছু মুহূর্ত তৈরি হয়, যা শুধুমাত্র ক্রিকেটের সীমারেখায় আটকে থাকে না – তা ছড়িয়ে পড়ে আবেগ, বিশ্বাস এবং নাটকীয়তার এক অনন্য মিশ্রণে। ক্রিকেটের মাঠে কখনো কখনো এমন দৃশ্য তৈরি হয়, যা খেলার বাইরেও মানুষের আবেগকে স্পর্শ করে। এই ম্যাচে আমরা দেখলাম ঠিক তেমনই এক দৃশ্য। তেমনই এক মুহূর্ত ভাইরাল হলো সঞ্জীব গোয়েঙ্কা ও ঈশান কিষানকে ঘিরে। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বেশ জমে উঠেছে। শুরু থেকেই একেরপর এক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকছে বিশ্ব ক্রিকেট। আজকের দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস।

নিজেদের মাঠে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছে সানরাইজার্স দল। তবে, লখনৌ দলের দাপুটে বোলিংয়ের সামনে একেবারে নাস্তানাবুদ হয়ে পড়েছে সানরাইজার্স দল। মোহাম্মদ শামি নতুন বল হাতে নিয়ে একেবারে নিখুঁত লাইন-লেংথে বল করতে থাকেন। তার প্রথম শিকার হন অভিষেক শর্মা, যিনি রানের খাতা খুলতেই পারেননি। এরপর ট্র্যাভিস হেডকেও (Travis Head) খুব দ্রুত ফিরিয়ে দিয়ে শামি হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপকে কার্যত ভেঙে দেন।

গোয়েঙ্কার ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়

সঞ্জীব গোয়েঙ্কা
Sanjiv Goenka | Image: Twitter

এই সময় গোয়েঙ্কার মুখে আত্মবিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু আসল চমক আসে চতুর্থ ওভারে। প্রিন্স যাদব বল হাতে নিয়ে যখন প্রস্তুত হচ্ছেন, তখন ক্যামেরা হঠাৎ গোয়েঙ্কার দিকে যায়। দেখা যায়, তিনি একটি কাগজের টুকরো চোখের কাছে নিয়ে এসে তাতে চুম্বন করছেন। এই আচরণ অনেকের কাছেই অদ্ভুত মনে হয়। পরের বলেই ঈশান কিষাণ আউট।

Read More: “প্লিজ খেলতে আসুন…”, ভারতের কাছে হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের, প্রকাশ্যে সিরিজের দিনক্ষণ !!

ঘটনাটি যেন একেবারে সিনেমার দৃশ্যের মতো। গোয়েঙ্কা সঙ্গে সঙ্গে হাতজোড় করে ঈশ্বরকে ধন্যবাদ জানান। এটা কি কোনো ব্যক্তিগত বিশ্বাস? নাকি শুধুই কাকতালীয় ঘটনা? এই প্রশ্নের উত্তর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। তার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল, যেন তিনি আগে থেকেই কিছু একটা আশা করেছিলেন এবং তা পূরণ হয়েছে।

ঈশানের আউটে অদিতির কান্না

ঈশান কিষান
Ishan Kishan | Image: Twitter

অন্যদিকে, এই একই মুহূর্তে দেখা যায় একেবারে ভিন্ন আবেগের ছবি। ঈশান কিষাণের প্রেমিকা অদিতি হুন্দিয়া গ্যালারিতে বসে ছিলেন। কিষাণ আউট হওয়ার সঙ্গে সঙ্গেই তার মুখে হতাশা স্পষ্ট হয়ে ওঠে। তিনি যেন সম্পূর্ণ ভেঙে পড়েন। আজকের ম্যাচের শো স্টপার ছিলেন মোহাম্মদ শামি। মাত্র চার ওভার বোলিং করে ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। প্রথমে ব্যাটিং করে SRH দল ৯ উইকেটে ১৫৬ রান বানাতে সক্ষম হয়েছে।

Read Also: দুই ম্যাচ হেরে চোখ খুললো রাহানের, বরুণকে বাদ দিয়েই মিলবে সমস্যার সমাধান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *