"নিলামে প্রচুর ভুল করেছি..." IPL শুরুর আগেই বিস্ফোরক মন্তব্য সঞ্জীব গোয়েঙ্কার !! 1

আইপিএল মানেই শুধু ক্রিকেট নয়, এটি আবেগ, ব্যবসা, কৌশল এবং জনমতের এক জটিল সমন্বয়। এই মঞ্চে যেমন ক্রিকেটাররা আলোচনায় থাকেন, তেমনই অনেক সময় ফ্র্যাঞ্চাইজি মালিকরাও হয়ে ওঠেন কেন্দ্রবিন্দু। গত কয়েক মরশুমে সেই তালিকার শীর্ষে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা -র নাম। ক্রিকেট প্রেমী সঞ্জীব গোয়েঙ্কা, কেএল রাহুলের সঙ্গে মাঠের মধ্যে দুর্ব্যবহার করার পর থেকেই সমাজ মাধ্যমে শিরোনামে থাকেন।  বিশেষ করে কেএল রাহুলের সঙ্গে প্রকাশ্য কথোপকথন কিংবা ডাগআউটে কোচ ও ক্রিকেটারদের সঙ্গে তাঁর উত্তপ্ত আলোচনা – এসব মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়েছে। ফলে সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’ ইমেজ। তবে সোশ্যাল মিডিয়ায় এইসব ট্রোলের পরোয়া করেননা গোয়েঙ্কা।

IPL’ এর আগে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা

Sanjiv Goenka, kl rahul, ipl 2025
Sanjiv Goenka | Image: Twitter

ট্রোলিং নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, “আমি সোশাল মিডিয়ার মাত্র ২-৫ শতাংশ বুঝি, বাকি ৯০ শতাংশ বুঝি না।” তাঁর এই মন্তব্যের মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের আত্মসমালোচনা। তিনি বুঝতে পেরেছেন, আধুনিক ক্রিকেটে শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরের আচরণও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে খেলোয়াড় বা দলের ক্যাপ্টেনের সঙ্গে এমন আচরণ করা একেবারেই শোভা পায়নি তার। তবে গোয়েঙ্কা নিজেও নিজের ভুল স্বীকার করেছেন, শুধু তার আচরণ নিয়ে নয়, দল গঠনে তাদের যে ভুল ছিল যা নিয়েও মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের দলে সেই ভারসাম্যই ছিল না, যা একটি চ্যাম্পিয়ন দলের জন্য প্রয়োজন। তিনি বলেন “নিলামে ভুল করেছি, প্রস্তুতিতে ভুল করেছি। আমাদের কাছে ট্রফি জেতার মতো দল ছিল না।

Read More: “পাকিস্তানে এলেই মরতে হবে..”, PSL’এর বিদেশি তারকাদের হুমকি জঙ্গি সংগঠনের, মথায় হাত PCB’এর !!

গতবার সপ্তম স্থানে অভিযান সমাপ্ত করেছিল লখনৌ দল। তবুও ক্যাপ্টেন ঋষভ পন্থের উপর পুরোপুরি ভাবে ভরসা রাখছেন সঞ্জীব গোয়েঙ্কা। গত মৌসুমে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না পন্থ। যে কারণে এই মৌসুমে পন্থকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। তিনি থাকবেন কি না, নেতৃত্বে পরিবর্তন আসবে কি না – এসব প্রশ্নকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ গোয়েঙ্কা। তিনি স্পষ্ট জানিয়েছেন, “পন্থকে নিয়ে কোনও সন্দেহ নেই। আমি ওর উপর সম্পূর্ণ ভরসা রাখি।” গত মরশুমে LSG-এর সবচেয়ে বড় সমস্যা ছিল দলগত ভারসাম্যের অভাব। গোয়েঙ্কা নিজেই বলেছেন, “চারজন প্রধান বোলার না থাকলে অধিনায়কের কিছু করার থাকে না।” গোয়েঙ্কা আরও জানিয়েছেন যে, তারা গত বছরের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছেন।

Read Also: “PSL থেকে হিন্দুদের বাদ দাও..”, ইনজামাম উল হকের বিস্ফোরক মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *