আইপিএল ২০২৬ (IPL 2026) মরশুমের শুরুতেই আশা জাগিয়েও হতাশার স্বাদ পেল লখনউ সুপার জায়ান্টস (LSG)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজয়ের মধ্য দিয়েই অভিযান শুরু করল তারা। তবে ম্যাচের ফলাফলের বাইরেও অন্য এক দৃশ্য ঘিরে তৈরি হয়েছে জোর আলোচনা। ম্যাচ শেষে মাঠেই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) ডাগআউটের সামনে অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant), কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। তাঁর মুখভঙ্গি এবং অঙ্গভঙ্গি দেখে অনেকেরই মনে হয়েছে, তিনি স্পষ্টতই বিরক্ত ছিলেন। তবে এই দৃশ্য অনেক ক্রিকেটপ্রেমীকেই ফিরিয়ে নিয়ে যায় দুই বছর আগের এক বিতর্কিত মুহূর্তে। আইপিএলের মঞ্চে অন্যতম বড় বিতর্কিত মুহূর্ত ছিল এটাই।
সেবার লখনউয়ের অধিনায়ক ছিলেন কেএল রাহুল (KL Rahul) যিনি গত মৌসুম থেকে দিল্লির দলের ওপেনার ব্যাটসম্যান। সেসময় সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি হারের পর মাঠেই রাহুলের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা গিয়েছিল গোয়েঙ্কাকে। সেই ঘটনার তীব্র সমালোচনা হয়েছিল বিভিন্ন মহলে। সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা – অনেকেই প্রশ্ন তুলেছিলেন দলের মালিকের এমন আচরণ নিয়ে। গতবারেও পন্থের সঙ্গে এমন কথোপকথন করতে দেখা গিয়েছিল গোয়েঙ্কাকে। তবে, সম্প্রতি সমাজ মাধ্যমে গোয়েঙ্কার যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি অধিনায়ক ঋষভ পন্থ ও দলের উপর ভরসা রাখার বার্তা দেন।
Read More: “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!
গোয়েঙ্কার সাথে বিকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন ঋষভ পন্থ

ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাট করে লখনউ মাত্র ১৪১ রানে গুটিয়ে যায়। জবাবে দিল্লির শুরুটা একেবারেই ভালো হয়নি। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তখনই ম্যাচে ফেরার আশা দেখছিল লখনউ। কিন্তু সেই আশা ভেঙে দেন দিল্লি দলের দুই তরুণ ব্যাটার – সমীর রিজভি ও ট্রিস্টান স্টাবস। তাঁদের দুর্দান্ত জুটি দলকে ধীরে ধীরে ম্যাচে ফেরায় এবং শেষ পর্যন্ত জয়ের পথ সুগম করে। ১১৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তারা দলকে নিরাপদে লক্ষ্যে পৌঁছে দেয়। প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপে থাকবে পন্ঠদের দল। চলতি মৌসুমে তারাই প্রথম দল হিসাবে ঘরের মাঠে হারলো। তারা তাদের পরবর্তী ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৫ই এপ্রিল মুখোমুখি হবে।