"চুপ করিয়ে দেব..." বিশ্বকাপ সেমিফাইনালের আগে হুঁশিয়ারি স্যাম কারানের, করলেন ওপেন চ্যালেঞ্জ !! 1

বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়ার মতন প্রতিপক্ষের মুখোমুখি হওয়া যে কোনও দলের জন্য কঠিন পরীক্ষা গত প্রতিটি দল কম বেশি জানে। তবে সেই পরীক্ষার আগে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড দলের তারকা অলরাউন্ডার স্যাম কারান (Sam Curran)। বিশ্বকাপের সেমিফাইনাল মানেই উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত। আর এই লড়াইয়ের আগে নিজের অনুভূতি প্রকাশ করলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। দুই দলের এই লড়াইটি খুবই গুরুত্বপূর্ণ, গতকাল নিউজিল্যান্ড দল প্রোটিয়াস বাহিনীকে পরাস্ত করে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে।

ওয়ানখেড়ে সবসময় টিম ইন্ডিয়ার কাছে একটি বিশেষ স্টেডিয়াম, এই ভেন্যুতেই টিম ইন্ডিয়া দ্বিতীয়বারের জন্য ওডিআই বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এই মাঠটি ভারতীয় ক্রিকেটের আঁতুরঘর হিসাবেও পরিচিত। এই মাঠে ভক্তদের থেকে প্রচুর সমর্থন পেয়ে থাকে টিম ইন্ডিয়া, এমনকি দর্শকদের আবেগ যেন বাঁধ মানে না। তবে ইংলিশ অলরাউন্ডার কারানের মতে, এই চাপই তাদের অনুপ্রেরণা জোগাবে। ম্যাচের আগে কারান জানান, ছোটবেলা থেকেই ভারতে এসে ভারতের বিপক্ষে খেলার স্বপ্ন দেখতেন তিনি। সেমিফাইনলানের আগে সংবাদ মাধ্যমে বড় ব্যাখ্যা দিয়ে ফেললেন কারান।

READ MORE; ‘দালাল’ বলে সৌরভ গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্য BJP নেতার, মোদির দরবারে চিঠি পাঠালেন মহারাজ !!

ভারতের বিপক্ষে স্যাম কারানের বড় স্বপ্ন

SAM CURRAN বিশ্বকাপ
SAM CURRAN | Image : Getty Images

সেই স্বপ্ন এখন বাস্তব। ভারতকে তিনি বর্ণনা করেছেন ‘ক্রিকেটপাগল দেশ’ হিসেবে। ভারতের মাটিতে প্রথম বিশ্বকাপ খেলছেন তিনি, এর আগে ২০২৩ সালের বিশ্বকাপের মঞ্চে দলে জায়গা হয়নি তার। আইপিএলে রাজস্থান এবং চেন্নাইয়ের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ওয়ানখেড়েতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর, এবারে বেশ কয়েকটি ম্যাচ ইংল্যান্ড এই ভেন্যুতেই খেলেছিল। এখানে দর্শকদের উচ্ছ্বাস, সমর্থন এবং আবেগ অন্য মাত্রায় পৌঁছে যায়। কারানের মতে, স্টেডিয়াম গর্জে উঠবে – এটা স্বাভাবিক বিষয়। তবে যদি ম্যাচের মাঝপথে দর্শক চুপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ইংল্যান্ড ঠিক পথেই এগোচ্ছে।

অর্থাৎ, ভারতের মাটিতেই ভারতকে চাপে ফেলতে চান তিনি ও তাঁর সতীর্থরা। এই মন্তব্যে অনেকেই হুমকির আভাস দেখছেন। এর আগে অজি অধিনয়ক প্যাট কামিন্সও ওডিআই বিশ্বকাপ ফাইনালের আগে এমন একটি বয়ান রেখেছিলেন। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের ফল পেতে মরিয়া ইংল্যান্ড। এখন লক্ষ্য একটাই ফাইনালের পথে আর এক ধাপ এগোনো। কারান আরও বলেছেন, “আমি নিশ্চিত, ওয়াংখেড়ে স্টেডিয়াম সরগরম থাকবে। দর্শকরা উচ্চস্বরে চিৎকার করবেন। দুই দলের মধ্যেই একটি আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, আশা করি আমরা ভক্তদের চুপ করাতে পারবো, তাহলেই আমাদের কাছে স্পষ্ট হবে আমরা সঠিক পথে এগোচ্ছি। আমরা ফাইনালে পৌঁছানোর চেষ্টা করবো।

READ ALSO: বিশ্বকাপ সেমিফাইনালের আগেই ধাক্কা! ছিটকে গেলেন তারকা পেসার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *