IND vs PAK: আবার একবার আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয় অব্যহত। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম পাকিস্তান ম্যাচে ৬১ রানে দুরন্ত একটি জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান বানিয়েছিল। ভারতের পক্ষে সর্বাধিক ৭৭ রানের ইনিংস খেলেন ঈশান কিষান। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন সাইম আয়ুব। জবাবে ব্যাটিং করতে এসে উসমান খান ৪৪ রানের ইনিংস খেলেন এবং পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল। ভারত ৬১ রানে এই ম্যাচ জয়লাভ করে নেয়।
পাকিস্তানকে ৬১ রানে পরাস্ত করলো ভারত

ভারত ম্যাচ জিতে এ গ্রুপের শীর্ষে পৌঁছে গিয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আগা মন্তব্য করে বলেছেন, “আমরা আমাদের স্পিনারদের ওপর বিশ্বাস রেখেছিলাম, কিন্তু আজ তাদের দিনটা ভালো যায়নি। খেলার কিছু অংশে বাস্তবায়নে ঘাটতি ছিল। গত ছয় মাসে স্পিনাররা ভালো ফল দেখিয়েছি, আমাদের তাদেরকে সমর্থন করতে হবে। যদি ব্যাটিংয়ের কথা বলি তাহলে এটাই আসল কথা যে আমরা ভালো শুরু দিতে পারেনি। টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ারপ্লেতে ৩-৪টি উইকেট হারানো মানে আপনি ম্যাচ থেকে অনেকটাই দূরে চলে গেছেন।“
Read More: বরুণ-জসপ্রীতদের বোলিং দাপটে উড়ে গেল পাকিস্তান, কলম্বো মাটিতে বিশাল জয় ভারতের !!
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সালমান – যেটি অনেকের কাছে প্রশ্নের। ম্যাচ শেষে তিনি জানান, “প্রথম ইনিংসে উইকেটটা একটু ধীর ছিল। বল গ্রিপ করছিল। তবে ঠিক ভাবে আমরা বাস্তবায়ন করতে পারেনি। প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংসে পিচ ভালো ছিল। আমাদের বোলাররা পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে পারেনি। আর ব্যাটিংয়ে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের এখন লক্ষ পরের ম্যাচে জিতে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে পৌঁছানোর।” কার্যত পাকিস্তান তাদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি নামিবিয়ার বিরুদ্ধে ১৮ই ফেব্রুয়ারি মুখোমুখি হতে চলেছে।