T20 World Cup 2026: চোকার্স তকমা ঘোচাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসদের বিরুদ্ধে একতরফা ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল নিউজিল্যান্ড। ব্যাটিং ও বোলিং – দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে মাত্র ১২.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ৯ উইকেটের বিশাল জয় ছিনিয়ে নিলো কিউইরা। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইডেনের ব্যাটিং উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস দেখতে পাওয়া যায়। শেষের দিকে ফাইট ব্যাক করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াস দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত ইনিংস খেলেন অলরাউন্ডার মার্কো জানসেন। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩৪ এবং ট্রিস্টান স্টাবস ২৯ রান যোগ করেন। তবে নিয়মিত উইকেট হারানোয় বড় রান গড়া সম্ভব হয়নি প্রোটিয়াদের।
একতরফা ভাবে প্রোটিয়াস বদ করলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখেন। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। চলতি বিশ্বকাপে সবথেকে সফল ওপেনিং জুটি হিসাবে পরিচিত এই জুটি। এর আগে দুই দল গ্রুপ স্টেজে মুখোমুখি হয়েছিল যেখানে নিউজিল্যান্ডকে বধ করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে, আজকের ম্যাচে শুরু থেকেই প্রোটিয়াসদের বেঁধে রেখেছিল কিউই বাহিনী। নিউজিল্যান্ডের হয়ে টিম সেইফার্ট ৩৩ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেললেও ম্যাচের আসল নায়ক ছিলেন তাঁর সতীর্থ ফিন অ্যালেন। মাত্র ৩৩ বলেই ১০টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে প্রোটিয়াস বাহিনীকে একেবারে ম্যাচের বাইরেই রেখেছিলেন।
তাছাড়া, রাচিন রবীন্দ্র ১৩ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন। দক্ষিণ আফ্রিকার বোলাদের কার্যত অসহায় দেখায় কিউই ব্যাটারদের সামনে। কাগিসো রাবাডা একমাত্র উইকেট পেলেও অন্য বোলাররা ছিলেন বেশ ব্যয়বহুল। মাত্র ১২.৫ ওভারেই রান তাড়া করে ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। এর আগে, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামীকাল ভারত ও ইংল্যান্ড আবার একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হতে চলেছে। কালকের ম্যাচের বিজেতা কিউইদের বিরুদ্ধে আগামী ৭ মার্চ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে।