"ফালতু অধিনায়ক...", KKR অধিনায়ক আজিঙ্কা রাহানেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এস বদ্রিনাথের !! 1

আইপিএলের (IPL 2026) উৎসব ভারতীয় ক্রিকেটে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। আর কয়েকটা দিন পরে ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে মাঠে নামতে চলেছে তারকা ক্রিকেটাররা। শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত বছরের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) এই বছর আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামবে।

এরপর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হবে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। এই বছর‌ও কলকাতার অধিনায়ক হিসাবে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) নেতৃত্বের দায়িত্ব পালন করবে বলে খবর সামনে এসেছে। এবার এই ব্যাটসম্যানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তারকা।

Read More: ডিপ ফেক ভিডিওর শিকার গৌতম গম্ভীর, আদালতে ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি হেড কোচের !!

ব্যর্থ আজিঙ্কা রাহানে-

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স ২০২৪ আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। গত বছর অধিনায়কের দায়িত্ব আজিঙ্কা রাহানের কাঁধে তুলে দেওয়া হয়। কিন্তু তিনি দলকে ভরসা দিতে পারেননি। ব্যাট হাতে লড়াই চালালেও নেতৃত্বের দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হন। একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয় কলকাতা। লিগ পর্বের প্রথম ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হেরেছিল নাইট বাহিনী।

ওপেনার হিসেবে সুনীল নারিন (Sunil Narine) সম্পূর্ণ ব্যর্থ হন। এছাড়াও ফিনিশার হিসেবে প্রভাব ফেলতে পারেননি রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায় কলকাতা। দলের হয়ে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ১৩ ম্যাচে ৩৯০ রান সংগ্রহ করেছিলেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৫০’এর কাছাকাছি। অন্যদিকে তরুণ ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশী‌ও (Angkrish Raghuvanshi) ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেন। তার ব্যাট থেকে আসে ১২ ম্যাচে ৩০০ রান।

রাহানেকে নিয়ে সমালোচনা-

Kkr, ipl 2025
Ajinkya Rahane | Image: Getty Images

গত বছর কলকাতা ব্যর্থ হওয়ার পর দলে নতুন অধিনায়ক আসবে বলে ভক্তরা মনে করছিলেন। তবে সূত্র অনুযায়ী কর্মকর্তারা আজিঙ্কা রাহানেকেই সামনে রেখে দল সাজাচ্ছেন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিরূপ মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। ভারতের প্রাক্তন ক্রিকেটার এস বদ্রিনাথ (S Badrinath) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাহানে হলেন কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দুর্বল দিক।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, “কোন সন্দেহ নেই যে আজিঙ্কা রাহানে কলকাতা দলের সবচেয়ে দুর্বল জায়গা। তার অধিনায়কত্ব‌ই সবচেয়ে দুর্বল। কেকেআর যার পিছনে বিপুল টাকা লাগিয়েছিল সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হর্ষিত রানা‌র (Harshit Rana) ওপরে ভরসা করলেও তিনি ছিটকে গেছেন। মাথিশা পাথিরানা‌র (Matheesha Pathirana) মতো তারকাকে নিয়ে কৌশল সাজেতে চেয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু তার চোট সমস্যা‌ও চিন্তার মধ্যে রেখেছে। মুস্তাফিজুরকে(Mustafizur Rahman) নিয়েও বিপাকে পড়েছিল দল। ফলে বর্তমানে অনেকটাই সমস্যায় রয়েছে কলকাতা।”

Read Also: TOP 5: এমন ৫ জন ক্রিকেটার যারা তাদের স্ত্রীদের কারণে খবরের শিরোনামে থাকেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *