এই বছর আইপিএলের (IPL 2026) অন্যতম দুই শক্তিশালী দল হল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। তারা ইতিমধ্যেই একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে গেছে। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু তাদের শিরোপা ধরে রাখতে মরিয়া। অন্যদিকে রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে রাজস্থান এই বছর ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছাতে প্রস্তুত। দুই দলের তরুণ ক্রিকেটাররা ইতিমধ্যেই প্রভাব ফেলেছেন। বেঙ্গালুরুর দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) এবং রাজস্থানের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে নিজেদের এগিয়ে রেখেছেন। তবে আজ হাইভোল্টেজ ম্যাচে দুই দলই একাদশ নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।
Read More: শাহরুখের মূল মন্ত্রে জিতবে KKR, শুরু ভালো না করেও করবে কিস্তিমাত !!
IPL ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ম্যাচ: ১৬
তারিখ: ১০/০৪/২০২৬
ভেন্যু: বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RR vs RCB Match Preview-

এই বছর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এই ম্যাচে কিং কোহলি (Virat Kohli) অপরাজিত ৬৯ রান করেন। দেবদত্ত পাড্ডিকালের ব্যাট থেকে আসে ২৬ বলে ৬১ রান। ফলে ৬ উইকেটে জয় পেয়েছিল বেঙ্গালুরু। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে দেবদত্তের সঙ্গে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন রজত পাটিদার (Rajat Patidar) এবং টিম ডেভিড (Tim David)। ফলে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৪৩ রানে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখে গতবারের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচেই চেন্নাইয়ের বিপক্ষে ১৭ বলে ৫২ রান সংগ্রহ করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই রানের ওপর ভর করে রাজস্থান ৮ উইকেট জয় ছিনিয়ে নেয়। দ্বিতীয় ম্যাচে দলের ভরসা হয়ে উঠেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel)। এই ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ৬ রানে পরাজিত করে রিয়ান পরাগরা (Riyan Parag)। এছাড়াও বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) উড়িয়ে দেয় তারা। এই ম্যাচে যশস্বী ৩২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। ১৪ বলে ৩৯ রান করেন বৈভব সূর্যবংশী।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।
RR’এর একাদশ-
যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরান হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নন্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা, ডোনোভান ফেরেইরা
ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব সূর্যবংশী, লুহান ড্রে প্রিটোরিয়াস, রবি সিং, শুভম দুবে, তুষার দেশপান্ডে,
RCB’এর একাদশ-
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), দেবদত্ত পাড্ডিকাল, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জশ হ্যাজেলউড,
ইমপ্যাক্ট প্লেয়ার- সুয়াশ শর্মা, জ্যাকব বেথেল, রাসিখ সালাম দার, কনিষ্ক চৌহান ভেঙ্কটেশ আইয়ার