মঙ্গলবার আইপিএলের (IPL 2026) আরও এক হাইভোল্টেজ ম্যাচে মেতে উঠতে চলেছে ক্রিকেট ভক্তরা। মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দুই দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তরুণ অধিনায়ক রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে রাজস্থান। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পেলেও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে শেষ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোটের কারণে এই ম্যাচে একাদশেই ছিলেন না। ফলে আজ দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে এবার মাঠে নামতে চলেছে। কৌশলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করলেন কর্মকর্তারা।
Read More: চাকরি হারাচ্ছেন KKR সিইও ভেঙ্কি মাইসোর, মস্ত বড় সিদ্ধান্ত শাহরুখ খানের !!
IPL ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
ম্যাচ: ১৩
তারিখ: ০৭/০৪/২০২৬
ভেন্যু: বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RR vs MI Match Preview-

রাজস্থান রয়্যালস দলে এই বছর একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে মাঠে নেমেছে। নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে চমক দিচ্ছেন রিয়ান পরাগ। প্রথম ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে মাঠে নামে। ৫ বারের চ্যাম্পিয়নদের ৮ উইকেটে পরাস্ত করেছিল রাজস্থান। ব্যাট হাতে ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এরপর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ৬ রানে পরাজিত করে যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)। এই ম্যাচে ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৭৫ রানের ইনিংস খেলে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছিলেন।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এই ম্যাচে র্যায়ান রিকেলটন (Ryan Rickelton) সহ রোহিত শর্মা (Rohit Sharma) দুরন্ত ফর্মে ছিলেন। তবে শেষ ম্যাচে ৬ উইকেটে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে মুম্বাই এবং রাজস্থান মোট ৩১ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে বৈভব সূর্যবংশীরা ১৪ টি ম্যাচে এবং হার্দিক পান্ডিয়ারা ১৬ টি ম্যাচে জয়লাভ করেছে। একটি ম্যাচে ফলাফল ছাড়াই শেষ হয়
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।
* উল্লেখ্য বৃষ্টির কারণে ম্যাচ ১১ ওভারে কমিয়ে আনা হয়েছে।
RR’এর একাদশ-
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরান হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নন্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে, ডোনোভান ফেরেইরা
ইমপ্যাক্ট প্লেয়ার- লুহান ড্রে প্রিটোরিয়াস, রবি সিং, শুভম দুবে, ব্রিজেশ শর্মা, রবি বিষ্ণোই
MI’এর একাদশ-
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, আল্লাহ গজনফার
ইমপ্যাক্ট প্লেয়ার: শেরফেন রাদারফোর্ড, করবিন বোশ, রবিন মিঞ্জ, রাজ বাওয়া, অশ্বনী কুমার