রবিবার আইপিএলের (IPL 2026) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ম্যাচেই আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছে। এছাড়া প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) জয় তুলে নিয়ে তাদের দাপট বজায় রেখেছে। অন্যদিকে আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
এই বছর টুর্নামেন্ট শুরু হওয়ার আগে রাজস্থান থেকে সঞ্জু স্যামসন (Sanju Samson) চেন্নাইয়ে গেছেন। আবার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চেন্নাই ছেড়ে ফিরে গেছেন রাজস্থানে। ফলে এই দুই তারকার দিকে আজ বিশেষ নজর থাকতে চলেছে। দুই দলের একাদশে দেখা গেল নতুন চমক।
Read Also: “ছেড়ে দে মা কেঁদে বাঁচি..”, রোহিতদের সামনে নাজেহাল KKR, প্রথম ম্যাচে লজ্জার হারে ট্রোল নেটিজেনদের !!
IPL ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস
ম্যাচ: ০৩
তারিখ: ৩০/০৩/২০২৬
ভেন্যু: বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RR vs CSK Match Preview-

গত বছর রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের নেতৃত্বে টুর্নামেন্টে ভালো পারফর্ম্যান্স করতে পারেনি। প্রাথমিক লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে গিয়েছিল এই দল। এই বছর রাজস্থান দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছে। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রিয়ান পরাগের ওপর। এই তরুণ ব্যাটসম্যান দলকে প্রথম থেকেই আত্মবিশ্বাস দিতে প্রস্তুত। অন্যদিকে চেন্নাই সুপার কিংসও গত বছর আইপিএলে একেবারেই ছন্দে ছিল না।
টুর্নামেন্ট চলাকালীন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নেতৃত্বের দায়িত্ব নিয়ে দলকে ভরসা দিতে ব্যর্থ হন। চেন্নাই ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে গিয়েছিল। অন্যদিকে এবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গেছেন ধোনি। একাদশে বেশ কিছু তরুণ মুখ এবার গুরুত্বপূর্ণ হতে চলেছেন বিশেষজ্ঞরা মনে করছেন। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা না থাকাও দলকে চিন্তার মধ্যে রাখবে।
এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস আইপিএলে মোট ৩১ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৬ ম্যাচে চেন্নাই এবং ১৫ ম্যাচে রাজস্থান জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।
RR’এর একাদশ-
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরান হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নন্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা
ইমপ্যাক্ট প্লেয়ার- ডোনোভান ফেরেইরা, লুহান ড্রে প্রিটোরিয়াস, রবি সিং, সুশান্ত মিশ্র, তুষার দেশপান্ডে
CSK’এর একাদশ-
আয়ুশ মাহাত্রে, রুতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ম্যাথু শর্ট, শিবম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, নূর আহমেদ, ম্যাট হেনরি, অনশুল কম্বোজ, খলিল আহমেদ
ইমপ্যাক্ট প্লেয়ার- সারফারাজ আহমেদ, প্রশান্ত ভির, রাহুল চাহার, গুরজাপনিত সিং, রামকৃষ্ণ ঘোষ