বৈভব-যশস্বীর বিধ্বংসী ব্যাটিং'এ উড়ে গেল CSK, দুরন্ত জয় শুরু করল রাজস্থান !! 1

আজ বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (Chennai Super Kings vs Rajasthan Royals)। এই ম্যাচ ঘিরেও ক্রিকেট ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টসে জিতে রিয়ান পরাগ (Riyan Parag) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচে রাজস্থানের বিধ্বংসী বোলিং আক্রমণ হলুদ বাহিনীদের চাপের মুখে ফেলে দিয়েছিল। এইরকম পরিস্থিতিতে একা লড়াই চালান জেমি ওভারটন (Jamie Overton)। তবে ১৫০ রানের কাছাকাছি পৌঁছাতে পারেনি চেন্নাই। দ্বিতীয় ইনিংসে বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালের ব্যাটিং’এর দুরন্ত জয় ছিনিয়ে নিল রাজস্থান‌।

Read Also: “ছেড়ে দে মা কেঁদে বাঁচি..”, রোহিতদের সামনে নাজেহাল KKR, প্রথম ম্যাচে লজ্জার হারে ট্রোল নেটিজেনদের !!

CSK’এর ব্যাটিং বিপর্যয়-

বৈভব-যশস্বীর বিধ্বংসী ব্যাটিং'এ উড়ে গেল CSK, দুরন্ত জয় শুরু করল রাজস্থান !! 2
RR vs CSK | Images: Getty Images

আজ চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার একেবারেই ছন্দে ছিল না। ওপেনিং জুটি রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ও সঞ্জু স্যামসন (Sanju Samson) প্রভাব ফেলতে ব্যর্থ হন। নন্দ্রে বার্গার (Nandre Burger) এবং জোফ্রা আর্চার (Jofra Archer) বল হাতে টপ অর্ডারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। সঞ্জু ৭ বলে ৬ রান করে এবং রুতুরাজ ১১ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) মাঠ ছাড়ে শূন্য রানে।

মিডল অর্ডারে ম্যাথু শর্ট (Matthew Short) থেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসা সরফরাজ খান (Sarfaraz Khan) বড়ো ইনিংস গড়তে ব‌্যর্থ হলে দল দিশেহারা হয়ে গিয়েছিল। ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই চালান জেমি ওভারটন (Jamie Overton)। তিনি কার্যত দলের মুখ রক্ষা করেন। ৩৬ বলে ৪৩ রান আসে তার ব্যাট থেকে। এই রানের ওপর ভর করে চেন্নাই ১৯.৪ ওভারে ১২৭ রানে অল‌আউট হয়ে যায়।

রাজস্থানের হয়ে আর্চার ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট। নন্দ্রে বার্গার ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ টি উইকেট নিজের পকেটে পুরেছেন। এছাড়া রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ২ টি উইকেট।

রাজস্থানের দুরন্ত জয়-

বৈভব-যশস্বীর বিধ্বংসী ব্যাটিং'এ উড়ে গেল CSK, দুরন্ত জয় শুরু করল রাজস্থান !! 3
Vaibhav Suryavanshi | Images: Getty Images

আজ রাজস্থানের হয়ে ওপেনিং করতে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। বৈভব মাত্র ১৭ বলে ৫২ রান করেন। তার ব্যাট থেকে আসে ৫ টি ছয় এবং ৪ টি চার। এই তরুণ প্রতিভা আবারও নিজেকে প্রমাণ করেন। এরপর ধ্রুব জুরেল (Dhruv Jurel) ব্যাটিং করতে নেমে ৯ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে যশস্বী জয়সওয়াল রিয়ান পরাগের (Riyan Parag) সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দেন। যশস্বী ৩৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন‌।

তার ব্যাট থেকে আসে ৩ টি চার ও ১ টি ছয়। অন্যদিকে রিয়ান করেন ১১ বলে করেন ১৪ রান। এর ফলে রাজস্থান ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৮ রানে পৌঁছে যায়। এর সঙ্গেই চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয় যাত্রা শুরু করল তারা। উল্লেখ্য হলুদ বাহিনীদের হয়ে একজন বল হাতে অনশুল কম্বোজ (Anshul Kamboj) ছন্দে ছিলেন। তিনি ৩ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট।

Read Also: ‘কাছে আসবেন না, সাইড দিন…’, হার্দিক পুত্র অগস্ত্যকে আগলে রেখে ভাইরাল মাহিকার ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *