"জল ছিঁচে নিয়েছে..." যশস্বী-বৈভবের বিধ্বংসী ইনিংস রানের পাহাড় রাজস্থানের, সমালোচনার মুখে মুম্বাই !! 1

আজ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) মুখোমুখি হয়েছে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। বৃষ্টির কারণে এই ম্যাচ শুরু হতে অনেকটাই দেরি হয়। প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমেই জ্বলে ওঠেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। দুজনে মিলে বিধ্বংসী ইনিংস খেলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), শার্দুল ঠাকুরদের (Shardul Thakur) রীতিমতো দিশেহারা দেখাচ্ছিল। ফলে প্রথম ইনিংসে বিশাল রান তুলে নিয়েছে রিয়ান পরাগরা (Riyan Parag)।

Read More: চাকরি হারাচ্ছেন KKR সিইও ভেঙ্কি মাইসোর, মস্ত বড় সিদ্ধান্ত শাহরুখ খানের !!

রাজস্থানের বিধ্বংসী ব্যাটিং-

"জল ছিঁচে নিয়েছে..." যশস্বী-বৈভবের বিধ্বংসী ইনিংস রানের পাহাড় রাজস্থানের, সমালোচনার মুখে মুম্বাই !! 2
RR vs MI | Images: Getty Images

আজ টসে জিতে হার্দিক পান্ডিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নিয়ে ছিলেন। ফলে রাজস্থানের হয়ে ওপেনিং করতে নেমে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর চাপ সৃষ্টি করতে থাকেন। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) প্রথমবারের মুখোমুখিতে প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকান বৈভব। শার্দুল ঠাকুর (Shardul Thakur) থেকে দীপক চাহার (Deepak Chahar) কার্যত দিশা হারিয়ে ফেলেছিলেন।

মাত্র ১৪ বলে ৩৯ রান হাঁকান বৈভব। তার ব্যাট থেকে আসে ৫ টি ছয় এবং ১ টি চার। এরপর ধ্রুব জুরেল (Dhruv Jurel) ব্যাটিং করতে নেমে আজ হতাশ করেন। গত ম্যাচে দুরন্ত ফর্মে থাকা এই তারকা মাঠ ছাড়েন ৩ বলে মাত্র ২ রান করে। এ‌এম গজনফার (AM Ghazanfar) বল হাতে চাপ সৃষ্টি করেন। এইরকম পরিস্থিতিতে ১০ বলে ২০ রান করেন রিয়ান। অন্যদিকে যশস্বী ৩১ রানে ৭৭ রানে অপরাজিত থাকেন। ফলে প্রথম ইনিংসে রাজস্থান ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে‌।

উল্লেখ্য মুম্বাইয়ের হয়ে ২ ওভারে ২১ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন গজনফার। শার্দুল ২ ওভারে ৩৬ রান দিয়ে সংগ্রহ করেন ১ টি উইকেট। হার্দিক পান্ডিয়া ছাড়া বাকি বোলারদের ইকোনমি রেট ছিল ১০’এর ওপর। ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে মুম্বাই। এক ক্রিকেট সমর্থক উল্লেখ করেছেন, “জসপ্রীত বুমরাহের মতো তারকা বোলারকে ছোটো ছোটো ছেলেরা ছক্কা হাঁকাচ্ছে। সত্যিই হতাশাজনক। এই বোলিং আক্রমণ মুম্বাইকে ডোবাচ্ছে‌।” এছাড়াও নেটিজেনরা উল্লেখ করছেন, “যশস্বী একজন প্রতিভাবান ব্যাটসম্যান। তিনি আজ মুম্বাই বোলারদের কাঁদিয়ে ছেড়ে দিয়েছেন। এই ম্যাচেও হার্দিকরা হারবে।”

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: রিজভীর ব্যাটে আগুন, বিষ্ণুর ম্যাজিক, বরুণ দেবের হস্তক্ষেপে বদলে গেল IPL 2026’এর সমীকরণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *