বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রিয়ান পরাগ, আর সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমে ব্যাটিং করে ১২৭ রানে গুটিয়ে যায় এবং জবাবে ব্যাটিং করতে এসে ১২.১ ওভারের মধ্যে বৈভবের তান্ডবে জয় সুনিশ্চিত করে নেয় রাজস্থান রয়্যালস। আজকের জয়ের পর পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে তারা।
ব্যর্থ স্যামসন-ঋতুরাজ জুটি

আজকের ম্যাচে নতুন ওপেনিং জুটিতেই ভরসা করেছিল চেন্নাই সুপার কিংস। সঞ্জু স্যামসন এবং ঋতুরাজ জুটি প্রথম ম্যাচেই ফ্লপ। ৭বলে ৬ রান বানিয়ে নান্দ্রে বার্গারের বলে আউট হয়ে যাবেন সঞ্জু স্যামসন। এরপর ১১বলে ৬রানে জোফার আর্চারের বলে উইকেট হারান ঋতুরাজও। ১৯ রানে দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরেন।
READ MORE; IPL 2026; বৈভব-যশস্বীর বিধ্বংসী ব্যাটিং’এ উড়ে গেল CSK, দুরন্ত জয় শুরু করল রাজস্থান !!
পাওয়ার প্লেতে এগিয়ে যায় রাজস্থান
শুধুমাত্র দুই ওপেনার নয় পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারিয়েছিল চেন্নাই দল। আয়ুষ মাত্র খাতা না খুলেই বার্গারের বলে আউট হন এবং ম্যাথিউ শর্ট ৭ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৩৮ রানের মাথায় চার উইকেট হারিয়ে ফেলে সুপার কিংস। পাওয়ার প্লেটে ৪১ রান বানায় সুপার কিংস।
মিডল অর্ডার তছনছ করে দেন জাদেজা

সুপার কিংস দলের দুই মিডল অর্ডার ব্যাটসমান সরফরাজ খান এবং শিবম দুবেকে প্যাভিলিয়নে ফেরান জাদেজা – যিনি ছিলেন চেন্নাই সুপার কিংসের সবথেকে বড় সৈনিকদের একজন। ১২ বলে ১৭ রানে আউট হন সরফরাজ এবং ৪ বলে ৬ রান বানিয়ে আউট হন দুবে। ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সিপার কিংস।
ওভারটনের ব্যাটিংয়ে মান বাঁচলো সুপার কিংসের
কার্তিক শর্মা ১৫ বলে ১৮ রান বানান এবং শেষ দিকে সুপার কিংসের ম্যান বাঁচান জেমস ওভারটন। ৩৬ বলে লড়াকু ৪৩ রান বানান তিনি। নির্ধারিত ২০ ওভার খেলতে ব্যর্থ হয় চেন্নাই। ১৯.৪ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় দল।
পাওয়ার প্লেতেই হাফ সেঞ্চুরি হাঁকান বৈভব

বৈভবা সূর্যবংশী – ক্রিকেট বিশ্বের নতুন ত্রাস। মাত্র ১৫ বলেই হাফ সেঞ্চুরি হাকিয়ে ফেলেন তিনি। পাওয়ার প্লের মধ্যে রাজস্থান ৭৪ রান বানায় যেখানে ৫২ রান এসেছিল বৈভবের ব্যাট থেকেই। ৪টি চার এবং ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। পাওয়ার প্লে শেষ হলে আউট হন বৈভব।
৪৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতলো রাজস্থান
বৈভব আউট হলেও রানের ধারা বজায় রাখেন যশস্বী জয়সওয়াল, ৩৬ বলে ৩৮ রান বানিয়েছেন তিনি। তাছাড়া, ৯ বলে ১৮ রান বানান ধ্রুব জুরেল এবং ১১ বলে ১৪ রান বানান ক্যাপ্টেন পরাগ। ১২.১ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে জয় সুনিশ্চিত করে নিলো রাজস্থান।