আগামী টি-টোয়েন্টি (T20 WC 2026) শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ফলে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যোগ্যতা অর্জনকারী দলগুলি। ভারতীয় দল এই বছরও তাদের শিরোপা ধরে রাখতে মরিয়া। ফলে শক্তিশালী স্কোয়াড গঠনে বিসিসিআই (BCCI) দীর্ঘ আলোচনা চালাচ্ছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। এই সিরিজে ভারতীয় দলে একাধিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বেশি চিন্তায় রেখেছেন শুভমান গিল (Shubman Gill)। এর মধ্যেই এবার গত বছর বিশ্বকাপ জয়ে রোহিত শর্মার (Rohit Sharma) এক দূরদর্শী ভূমিকা সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।
Read More: “ঘোড়া পাচ্ছে না ঘাস গাধা খাচ্ছে চ্যবনপ্রাশ..”, শূন্য রানে আউট হয়ে আবারও সমালোচনার মুখে পড়লেন গিল !!
বিশ্বকাপে জয়ে রোহিতের ভূমিকা-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে দুরন্ত ফর্মে ছিল। গ্ৰুপ পর্বে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করে ব্লু ব্রিগেডরা। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চূড়ান্ত ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
বোলিং বিভাগে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), আর্শদীপ সিং (Arshdeep Singh), জসপ্রীত বুএমরাহের (Arshdeep Singh) দুরন্ত বোলিং’য়ে শেষ পর্যন্ত ৭ রানে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। ওপেনার জুটি হিসাবে রোহিত এবং বিরাট ধারাবাহিকতা দেখিয়েছিলেন। হিটম্যান ৮ ম্যাচে ২৫৭ রান সংগ্রহ করে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। উল্লেখ্য একাদশে দূরের কথা ব্যাকআপ ওপেনার হিসাবে পর্যন্ত শুভমান গিলকে (Shubman Gill) নয় যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বেছে নেওয়া হয়েছিল। সূত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নাকি রোহিত শর্মা নিজে নিয়েছিলেন।
ধারাবাহিকভাবে ব্যর্থ গিল-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) দীর্ঘ সময়ের পর আবারও ভারতীয় টি-টোয়েন্টি দলে শুভমান গিলকে ফিরিয়ে আনা হয়। তিনি এই দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সুযোগ পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই তারকা। এশিয়া কাপে ৭ ম্যাচে মাত্র ১২৭ রান সংগ্রহ করেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল। অজিদের বিপক্ষে গিলের ব্যাট থেকে আসে ৫ ম্যাচে মাত্র ১৩২ রান।
চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলকে ভরসা দিতে পারেননি। প্রথম ম্যাচে কটকে ২ বলে ৪ রান করে মাঠ ছাড়েন। দ্বিতীয় ম্যাচে চন্ডীগড়েও ছবিটা আরও করুণ ছিল। প্রোটিয়াদের দেওয়া ২১৪ রান তাড়া করতে নেমে খাতাই খুলতে পারেননি তিনি। এর ফলে সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলে জায়গা পেলে ব্লু ব্রিগেডরা সমস্যার মধ্যেই পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর সঙ্গেই তার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) না থাকা মঙ্গল হয়েছে বলেই উল্লেখ করছেন ভক্তরা। সেই কারণে হিটম্যানকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাচ্ছেন নেটিজেনরা।