কলকাতার বিরুদ্ধে MI'এর একাদশ থেকে ছাঁটাই রোহিত, বোঝা বয়ে নিতে নারাজ হার্দিক পান্ডিয়া !! 1

আইপিএলের (IPL 2026) প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদকে (RCB vs SRH) বিশাল ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে। এই ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত ব্যাটিং দেখে মুগ্ধ ভক্তরা। তিনি শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দেন। আবারও পুরনো ছন্দে ধরা পড়েন এই তারকা। আজ আরও এক হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের (Kolkata Knight Riders vs Mumbai Indians) বিপক্ষে মাঠে নামতে চলেছে। মুম্বাইয়ের অন্যতম অভিজ্ঞ তারকা রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু এই তারকা একাদশে জায়গা পাবেন না বলেই খবর সামনে এসেছে।

Read More: “চিটিং করেই তো ট্রফি জিতেছে…” ক্লাসেন বিতর্কে RCB’কে নিয়ে ফিঞ্চের মন্তব্যে আগুন সমাজমাধ্যমে !!

Ipl 2025
MI vs KKR | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স। তারা রোহিত শর্মার নেতৃত্বে এই টুর্নামেন্টের ইতিহাসে পাঁচবার ট্রফি জয় করেছে। তবে ২০২৪ মরসুমের হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্ত অনেক ক্রিকেট ভক্ত সেই সময় মেনে নিতে পারেননি। গত বছর এই তারকা অলরাউন্ডারের নেতৃত্বে দল প্লে অফে জায়গা করে নিয়েছিল। কিন্তু ফাইনালে পৌঁছাতে পারিনি নিতা আম্বানির দল। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স‌ও (Kolkata Knight Riders) গত বছর প্রভাব ফেলতে ব্যর্থ হয়।

১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি নাইট বাহিনী। তরুণ তারকাদের নিয়ে আজিঙ্কা রাহানে (Ajinka Rahane) আজ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নামবেন। ফলে এই ম্যাচের দিকে সকলের বিশেষ নজর থাকতে চলেছে। উল্লেখ্য আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত কলকাতা এবং মুম্বাই ৩৫ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বাই ২৪ টি ম্যাচে এবং কলকাতা ১১ টি ম্যাচে জয়লাভ করেছে।

একাদশে নেই রোহিত-

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া‌ও ব্যাট হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে করেছেন একাধিক রেকর্ড। এই তারকাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে তরুণ প্রজন্ম। তবে তিনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। দীর্ঘদিন এই ফরম্যাটের বাইরে রয়েছেন। গত বছর খুব একটা দলের হয়ে ব্যাট হাতে ছন্দে ছিলেন না।

ফলে সূত্র অনুযায়ী আজ একাদশের বাইরে থাকতে চলেছেন রোহিত। সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হলেও মাঠে নামবেন না। কিছুদিন আগে খবর সামনে এসেছিল যে হার্দিক ম্যানেজমেন্টকে স্পষ্ট করে দিয়েছেন যে রোহিত ধারাবাহিকভাবে ব্যর্থ হলে আর তাকে একাদশে সুযোগ দেওয়া সম্ভব নয়। ‌ তিনি দলের স্বার্থকেই আগে এগিয়ে রাখবেন এবং শুধুমাত্র তারকা ব্যাটসম্যান বলে তাকে বহন করতে নারাজ পান্ডিয়া।

Read Also: অনভিজ্ঞ তরুণ প্রতিভা-শ্রেয়সের লড়াই, জানুন PBKS’এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *