টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পর আইপিএলে (IPL 2026) আবারও ক্রিকেটের উন্মাদনা মেতে উঠতে চলেছে গোটা বিশ্ব। একাধিক দেশের যুদ্ধের পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও এই টুর্নামেন্ট অন্যরকম বার্তা বয়ে নিয়ে আসবে বলে অনেকেই মনে করছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)।
অন্যদিকে আগামী বছর আছে ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027)। তার আগে আইপিএলের আবহের মধ্যেই বিসিসিআই (BCCI) কর্মকর্তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বাদ যেতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) বলে খবর সামনে এসেছে।
Read More: ডিপ ফেক ভিডিওর শিকার গৌতম গম্ভীর, আদালতে ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি হেড কোচের !!
শুরু বিশ্বকাপের প্রস্তুতি-

২০২৩ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ফাইনালে পৌঁছেছিল। কিন্তু এই ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (India vs Australia Match) কাছে পরাজিত হয়ে ট্রফি জয় করতে পারেনি। সেই ক্ষত এখনও ক্রিকেট ভক্তদের মনে রয়ে গেছে। তারপর থেকে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ঘটেছে। প্রধান কোচ হিসেবে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তার তত্ত্বাবধানে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ছিনিয়ে নিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্লু ব্রিগেডরা।
এরপরই আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল বিসিসিআই। আইপিএলের আগেই প্রধান কোচ সহ জাতীয় নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) সঙ্গে আলোচনায় বসেছেন কর্মকর্তারা। এই মুহূর্তে আগরকরের সঙ্গে নির্বাচক প্যানেলে রয়েছেন শিবসুন্দর দাস (Shiv sundor Das), আরপি সিং (RP Singh), অজয় জাদেজা (Ajay Jadeja) ও প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha)।
বাদ যেতে চলেছেন রো-কো জুটি-

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গৌতম গম্ভীর নিজেকে প্রমাণ করেছেন। তার বিতর্কিত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই দলের জন্য কাজে এসেছে। সূত্র অনুযায়ী এবার বিসিসিআই কর্মকর্তারা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ দিয়েই ওডিআই বিশ্বকাপের দল তৈরি করতে চাইছে। ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আইপিএল চলাকালীন তাদের দিকে বিশেষভাবে নজর রাখা হবে। এই বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, “নির্বাচকদের সপ্তাহে অন্তত একটি করে ম্যাচ দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের এই মুহূর্তে ৫ জন নির্বাচক রয়েছে। মাঠে গিয়ে সম্ভব না হলে টিভিতে ম্যাচ দেখতে পারেন তারা।”
বিশ্বকাপের সম্ভাব্য দল-
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা