টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় দুঃসংবাদ, পিতৃহারা হলেন রিঙ্কু সিংহ 1
Rinku Singh and his father | Image: Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই গভীর শোকের ছায়া নেমে এল ভারতীয় শিবিরে। ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ-এর বাবা খাচান্দ্র সিংহ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। কয়েক দিন আগেই তাকে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সূত্রের খবর। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছিল। চিকিৎসকরা প্রচেষ্টা চালালেও অবস্থার কোনো উন্নতি দেখা যায়নি। তাকে, মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-র মাধ্যমে চিকিৎসা চলছিল তাঁর। তবে শেষরক্ষা আর হলো না।

পিতৃহারা হলেন রিঙ্কু সিং

রিঙ্কু সিং
Rinku Singh and his father | Image: Twitter

বাবার অসুস্থতার খবর পেয়ে বিশ্বকাপের মাঝপথে ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু সিং। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলন সেশনও মিস করেন রিঙ্কু। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। তবে, জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসে রিঙ্কু সিংকে অবশ্য ফিল্ডিং করত দেখা গিয়েছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জায়গায়। তবে, মাঠের মধ্যে একটি ক্যাচ ফেলেছিলেন রিঙ্কু। সচরাচর রিঙ্কু একজন অত্যন্ত দক্ষ ফিল্ডার এবং ক্যাচ ফেলেন না বললেই চলে। তবে, গতকাল ম্যাচে রিঙ্কুর থেকে ক্যাচ ফসকে যায়।

Read More: স্লেজিং থেকে সংঘর্ষ! রঞ্জি ট্রফির ফাইনালে ধাক্কাধাক্কিতে হিমশিম আম্পায়াররা

যদিও, হাসপাতালে ভর্তি বাবার সঙ্গে দেখা করে তিনি পরদিনই আবার দলে যোগ দেন। চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই দুঃসংবাদ তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল।তাছাড়া, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে রিঙ্কু সিংহকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু জানায়নি। এই কঠিন সময়ে সতীর্থ ও অনুগামীদের থেকে সমবেদনা পেয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে রিঙ্কু সিংকে একেবারে ছন্দ হারা দেখাচ্ছে। মূলত ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে এই দাপুটে খেলোয়াড়কে। তবে, বিশ্বকাপের মঞ্চে রিঙ্কু কেবলমাত্র ৫ ইনিংসে ৮ গড়ে ও ৮৩’এর স্ট্রাইক রেটে মাত্র ২৪ রান বানিয়েছিলেন।

Read Also: “এদের দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব না…” জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতেও ক্ষুব্ধ টিম ইন্ডিয়ার ভক্তদের, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *