দেশের জার্সিতে বিশ্বকাপে (T20 WC 2026) প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটারের জন্য স্বপ্ন হয়ে থাকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বযুদ্ধে ভারতীয় দলে অসংখ্য তরুণ ক্রিকেটার জ্বলে উঠে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেন রিঙ্কু সিং (Rinku Singh)। টুর্নামেন্ট চলাকালীন হঠাৎ করেই তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত লড়াই চালিয়েও শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর ফলে এই তারকা ক্রিকেটার আবার দলের সঙ্গে কবে যোগদান করবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। আগামীকাল ভারত ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে। তার আগেই এবার রিঙ্কু’র দলে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।
Read More: ইডেনে মহারণের আগে দুশ্চিন্তা! বৃষ্টি হলে শেষ টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান !!
বাবাকে হারালেন রিঙ্কু-

নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে লড়াই করে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। এই সাফল্যের পিছনে তার বাবা-মা’এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বকাপ চলাকালীন গত ২১ ফেব্রুয়ারি খানচাঁদ সিং (Khanchad Singh)’কে গ্ৰেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারের ভুগছিলেন। কঠিন লড়াই চালিয়েও আর ফিরতে পারেননি শুক্রবার মৃত্যু হয় তার।
এই দিনই ভোর ৫ টা নাগাদ গ্ৰেটার নয়ডায় পৌঁছে যান রিঙ্কু। সতীর্থ ক্রিকেটারের কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন অনেকেই। বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “রিঙ্কুর বাবার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন পরিস্থিতিতে পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। ঈশ্বরের কৃপা সর্বদা আপনাদের শক্তি দিক।”
দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু-

জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ পাননি রিঙ্কু সিং। সঞ্জু স্যামসন (Sanju Samson) ওপেনার হিসেবে কামব্যাক করে জ্বলে উঠেছিলেন। রবিবার ইডেন গার্ডেন্সে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ব্লু ব্রিগেডরা। কঠিন পরিস্থিতির মধ্যে রিঙ্কু সম্ভবত ক্যারিয়ানদের বিপক্ষে দলে থাকবেন না বলেই খবর সামনে এসেছিল।
কিন্তু এই তরুণ তারকা দেশের দায়িত্বকে সবার আগে এগিয়ে রাখছেন। সূত্র অনুযায়ী সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে রিঙ্কু আজই কলকাতায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। সন্ধ্যে তাকে অনুশীলন করতে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে সুযোগ পেলে জ্বলে উঠতে প্রস্তুত তিনি। উল্লেখ্য এই আলোচিত তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে ৪৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৬৫ রান সংগ্রহ করেছেন। ফিনিশার হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।