বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরলেন রিঙ্কু সিং, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তারকার বাবা !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সেমিফাইনালে পৌঁছানোর লড়াই বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। ইতিমধ্যেই পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে শেষ ৪’এ প্রথম দল হিসেবে প্রবেশ করেছে ইংল্যান্ড। অন্যদিকে সুপার ৮’এর লড়াইয়ে প্রথম ম্যাচেই হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে ভারতীয় দল। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের শেষ দুটো ম্যাচে জয় তুলে নিতে হবে। এছাড়াও নেট রান রেটের ওপরেও ভাগ্য অনেকটাই নির্ভর করবে। আগামীকাল জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত। তবে এরমধ্যেই দল ছাড়লেন রিঙ্কু সিং (Rinku Singh)।

Read More: কোচের সঙ্গে হাতাহাতি সূর্যকুমারের-দূরত্ব বাড়াচ্ছেন বুমরাহ, চাপের মুখে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে !!

Rinku Singh রিংকু সিং রিঙ্কু সিং
Rinku Singh | Image: Getty Images

ভারতীয় টি-টোয়েন্টি দলের বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিঙ্কু সিং। তিনি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে ছাপ ফেলার চেষ্টা করছেন। ফিনিশার হিসেবে এই তারকা যেকোনো সময় জ্বলে উঠতে পারেন। কিন্তু টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময় দল ছাড়লেন রিঙ্কু। ভারতীয় দল বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য চেন্নাইয়ে রয়েছে। এই তরুণ তারকা মঙ্গলবার ভোরে পারিবারিক সমস্যার কারণে বাড়ি ফিরে গেছেন বলে খবর সামনে এসেছে।

গতকাল অনুশীলনে তাকে দেখতে পাওয়া যায়নি। সূত্র অনুযায়ী তার বাবা খানচাঁদ সিং (Khanchand Singh) গুরুতর অসুস্থ। তিনি গ্ৰেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। শরীর এতটাই অসুস্থ যে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। এই খবর পেয়েই ভারতীয় শিবির ছেড়েছেন রিঙ্কু। গত বছর খানচাঁদের ক্যান্সার ধরা পড়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এইরকম পরিস্থিতিতে রিঙ্কুর জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার সম্ভাবনা খুবই কম।

জয় তুলে নিতেই হবে ভারতকে-

ind vs pak, ভারত, টিম ইন্ডিয়া
IND vs PAK | Image: Getty Images

প্রাথমিক গ্রুপ পর্বে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। তারা প্রতিটি ম্যাচেই নিজেদের দাপট বজায় রেখেছিল।‌ পাকিস্তানকে বড়ো ব্যবধানে হারিয়ে ট্রফি জয়ের স্বপ্নে আরও একধাপ এগিয়ে গিয়েছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে বড়ো ব্যবধানে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে ব্লু ব্রিগেডরা। রবিবার প্রোটিয়াদের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল।

শিবম দুবে (Shivam Dube) ছাড়া আর কেউ ভরসা দিতে ব্যর্থ হন। মাত্র ১১১ রানে ব্লু ব্রিগেডরা একের অল আউট হয়ে যায়। ৭৬ রানে পরাজিত হয়ে নেট রান রেটের দিক থেকেও অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। এইরকম পরিস্থিতিতে সেমিফাইনালে পৌঁছানোর জন্য অনেকগুলো সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে গম্ভীরকে। অন্যদিকে সোমবার ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে (West Indies vs Zimbabwe Match) ১০৭ রানে পরাজিত করে অনেকটাই এগিয়ে গেছে। এর ফলে আরও বিপাকে পড়েছেন ঈশান কিষাণরা (Ishan Kishan)।

Read Also: রান রেট চিন্তার বিষয় নয়, এই সমীকরণে সহজেই সেমিফাইনালে পৌঁছাবে ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *