ক্যাপ্টেন হওয়ার যোগ্য রিঙ্কু সিং, KKR ম্যানেজমেন্টের অবহেলায় পাচ্ছেন না সুযোগ !! 1

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রতি বছর আইপিএলে (IPL 2026) শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে। তবে গত বছর তারা আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে টুর্নামেন্টে প্রভাব ফেলতে ব্যর্থ হয়। ভক্তদের আশা পূরণ করতে পারিনি সুনীল নারিনরা (Sunil Narine)। ফলে এবার কর্মকর্তারা দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছেন। শেষ মিনি নিলামে একাধিক বিদেশি তারকাকে দলে নিয়ে চমক দিয়েছে তারা। অন্যদিকে আসন্ন আইপিএলে আজিঙ্কা রাহানেই নেতৃত্ব দেবেন বলে খবর সামনে এসেছে। ফলে রিঙ্কু সিং (Rinku Singh) তার যোগ্য সম্মান পেলেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: “ওর টেকনিক ভুল…”, সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ কাইফ, দাবি করলেন নতুন অধিনায়কের !!

KKR’এর দুর্বল পারফর্মেন্স-

Kkr
KKR | Image: Getty Images

২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়। এরপর মেগা নিলামের ফলে শাহরুখ খানের (Sharukh Khan) দলে একাধিক পরিবর্তন ঘটে। গত বছর আজিঙ্কা রাহানের নেতৃত্বে মাঠে নেমেছিল তারা। কিন্তু ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয় নাই বাহিনী। ওপেনার হিসেবে কুইন্টন ডি কক (Quinton de Kock) থেকে সুনীল নারিন সম্পূর্ণ ব্যর্থ হয়ে দলকে চাপের মুখে ফেলেন। ফিনিশার হিসেবে আন্দ্রে রাসেল‌ও (Andre Russell) ভরসা দিতে ব্যর্থ হন।

মিডল অর্ডারে আজিঙ্কা রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ব্যাট হাতে ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করেছিলেন। তবে অধিনায়ক হিসাবে রাহানে সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে দল লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়। ফলে প্লে অফেই পৌঁছাতে পারেনি নাইট শিবির। এরপরই ভক্তদের সমালোচনার মুখে পরে দল।

বঞ্চিত হচ্ছেন রিঙ্কু-

ক্যাপ্টেন হওয়ার যোগ্য রিঙ্কু সিং, KKR ম্যানেজমেন্টের অবহেলায় পাচ্ছেন না সুযোগ !! 2
Rinku Singh | Image: Getty Images

ব্যর্থ হওয়ার পরেও আসন্ন আইপিএলে আজিঙ্কা রাহানেকে (Ajinka Rahane) কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে দায়িত্বে দেখতে পাওয়া যাবে বলে খবর সামনে এসেছে। কর্মকর্তারা অধিনায়কের পদে পরিবর্তন করতে চাইছেন না। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে আসার অন্যতম দাবিদার। এই তারকা ক্রিকেটার গত কয়েক বছর কলকাতার হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এখনও পর্যন্ত এই দলের হয়ে ৫৯ ম্যাচে মোট ১০৯৯ রান সংগ্রহ করেছেন তিনি। ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৫’এর ওপর।

অন্যদিকে গত কয়েক বছর উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে (UP T20 League) নিজেকে অধিনায়ক হিসাবে প্রমাণ করেছেন এই তরুণ তারকা। তিনি মিরাট মাভেরিক্সের (Meerut Mavericks) হয়ে নেতৃত্বের দায়িত্বে দলকে সফলতা এনে দিয়েছেন বারবার। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় মিরাট মাভেরিক্স। গত বছর ফাইনালে পৌঁছেছিল তারা। তাহলে আইপিএলে কলকাতা দলের নেতৃত্বের দায়িত্ব পেলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করছেন অনেকে। কিন্তু কর্মকর্তারা সুযোগ না দিয়ে বঞ্চিত করছে রিঙ্কুকে বলে উল্লেখ্য করছেন নেটিজেনরা।

Read Also: “দেশের কলঙ্ক…” ভারতকে কটাক্ষ করা পাক তারকাকেই দলে নিল কাব্য মারান! রেগে আগুন ভক্তরা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *