শনিবার থেকে টি-টোয়েন্টি বিশ্বযুদ্ধের (T20 WC 2026) উন্মাদনায় মেতে উঠেছে ক্রিকেট মহল। প্রথম দিনেই ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে প্রথম দিকে চাপের মুখে পড়লেও দুরন্ত কামব্যাক করে ব্লু ব্রিগেডরা। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে। তবে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে বাবর আজমদের (Babar Azam) হারানোর জন্য মানসিকভাবে প্রস্তুত গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। এর মধ্যেই এবার রিঙ্কু সিং (Rinku Singh)’এর মোবাইল হ্যাক হয়ে যাওয়ার খবর সামনে এসেছে।
Read More: ICC-র চাপেই ইউ-টার্ন, ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় PCB !!

ভারতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন রিঙ্কু সিং। এই তারকা ক্রিকেটারের একটি সোশ্যাল মিডিয়া হ্যাক করা হয়েছে বলে খবর সামনে এসেছে। এই বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। ক্রিকেটের ব্যস্ততার কারণে রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। গত কয়েক মাস তিনি ফেসবুক ব্যবহার করেননি। কিন্তু কয়েকদিন আগে নিজের অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখেন সমস্যা হচ্ছে।
এরপর গত বুধবার এই তারকা ক্রিকেটারের ফেসবুক হ্যাক করা হয়েছে বলে রিঙ্কু’র ভাই সোনু সিংহ পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। তদন্ত শুরু করেছে পুলিশ। আলিগড়ের এসএসপি নিরাজ কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, “ফেসবুক অ্যাকাউন্টটি কবে হ্যাক করা হয়েছে তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা তদন্ত শুরু করেছি। সাইবার সেল বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত করে দেখা হচ্ছে যে রিঙ্কুর অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থনৈতিক বা অন্য কোনো অপরাধ করা হয়েছে কিনা। “
লড়াই চালাচ্ছেন রিঙ্কু-

নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি রিঙ্কু সিং (Rinku Singh)। তার মনোযোগ বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে রয়েছে। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নিজেকে উজাড় করে দেওয়াই তার প্রধান লক্ষ্য। নিউজিল্যান্ডের (IND vs NZ T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাম্প্রতিক সময় তিনি কামব্যাক করেছিলেন। এই সিরিজে ৩ ইনিংসে ৯১ রান সংগ্রহ করেন এই তারকা।
শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় মাঠে নামেন। প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল। রিঙ্কু ৬ নম্বরে ব্যাট করতে নেমে ভরসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ১৪ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন এই তারকা। উল্লেখ্য এখনও পর্যন্ত এই ব্যাটসম্যান দেশের হয়ে ৪১ টি ম্যাচে মোট ৬৪৭ রান সংগ্রহ করেছেন।