যোগী আদিত্যনাথের দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন রিঙ্কু, নাইট তারকার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক !! 1

ভারত তথা বিশ্বের অন্যতম সফল ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল (IPL 2026)। এই লিগকে নিয়ে ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠেছেন ক্রিকেট ভক্তরা। ২৮ মার্চ প্রথম হাইভোল্টেজ ম্যাচে মঞ্চ মাতাবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। এরপর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) বিপক্ষে।

তার আগে একাধিক চোট সমস্যার মুখে পড়েছে নাইট বাহিনী। এর মধ্যেই ক্রিকেটারদের নিয়ে শেষ মুহূর্তের কৌশল সাজাতে মাঠে নেমে পড়েছেন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। এরমধ্যেই সরকার চাকরি পেয়েও কার্যত ফিরিয়ে দিলেন রিঙ্কু সিং (Rinku Singh)।

Read More: চোট হ্যাজেলউডের-ধারাবাহিক নন ভেঙ্কটেশ, জানুন RCB’এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !!

মাঠে নামছে KKR-

Kkr
KKR Team | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সকে ঘিরে প্রতি বছর বিপুল সংখ্যক ক্রিকেট ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা যায়। ইডেন গার্ডেন্সের হোম ম্যাচগুলিতে মাঠ ভরিয়ে দেন তারা। তবে গত বছর এই ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল কলকাতা। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে উঠে আসতে পারেনি তারা। লিগ পর্বে ব্যাট হাতে সুনীল নারিন (Sunil Narine) থেকে আন্দ্রে রাসেল (Andre Russell) সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন। তবে মিডল অর্ডারে ভরসা দেন রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী‌ (Angkrish Raghuvanshi)।

কিন্তু শেষ পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায় কেকেআর। এরপর নতুন করে দল গুছিয়েছেন কর্মকর্তারা। মিনি নিলামে একাধিক বিদেশি তারকাদের দলে নিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছে নাইট বাহিনী। মাথিশা পাথিরানা (Matheesha Pathirana), ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) নিয়ে নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে শাহরুখ খানের দল। উল্লেখ্য এই বছরও দলের নেতৃত্বের দায়িত্ব থাকছেন রাহানে।

সরকারি চাকরি ফেরালেন রিঙ্কু-

যোগী আদিত্যনাথের দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন রিঙ্কু, নাইট তারকার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক !! 2
Rinku Singh | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম তারকা ক্রিকেটার হলেন রিঙ্কু সিং। তিনি ফিনিশার হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে এই দলকে সাফল্য এনে দিয়েছেন। আসন্ন আইপিএল মরসুমে এবার নাইট বাহিনীদের হয়ে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে এই তারকা ব্যাটসম্যানকে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন রিঙ্কু। তাকে সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে সরকারি চাকরি দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘রিজিওনাল স্পোর্টস অফিসার’এর পদে চাকরি দিয়ে সম্মান জানিয়েছিলেন। উত্তর প্রদেশের একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্বয়ং এই তারকা ক্রিকেটারের হাতে চাকরি নিয়োগ পত্র তুলে দেয়ার কথা ছিল। কিন্তু এই নিয়োগ পত্র নিতেই যাননি রিঙ্কু সিং।‌ তিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে ব্যস্ত রয়েছেন। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে। তবে কি এই চাকরি প্রত্যাখ্যান করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

Read Also: আসন্ন IPL থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ, মাঠে নামার আগে বিপর্যয় মুম্বাইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *