আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগেই বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রিকেটের উন্মাদনা বৃদ্ধি করছে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। গতকাল ‘নাইট আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠানে ছিল তারকা ক্রিকেটারদের মেলা। উল্লেখ্য আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। শেষ মরসুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট বাহিনী। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বেই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নামতে চলেছে তারা। এর মধ্যেই এবার এতদিনে রিঙ্কু সিং (Rinku Singh)’কে যোগ্য সম্মান দিল দল।
Read More: চোট হ্যাজেলউডের-ধারাবাহিক নন ভেঙ্কটেশ, জানুন RCB’এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !!

গত বছর কলকাতা নাইট রাইডার্স দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের ওপর ভরসা রেখেছিল দল। কিন্তু তিনি ভরসা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন। প্রাথমিক লিগ পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে ধাক্কা খায় নাইট বাহিনী। ব্যাট হাতে ওপেনার হিসেবে সুনীল নারিন (Sunil Narine) ছন্দে ছিলেন না। ফিনিশার হিসেবে আন্দ্রে রাসেল (Andre Russell), রিঙ্কু সিংও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হন।
এর ফলে কেকেআর ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে পরাজিত হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি। তবে এই বছরের মিনি নিলামে একাধিক তারকা ক্রিকেটারদের দলে তুলে নিয়ে চমক দিয়েছে কর্মকর্তারা। চোট সমস্যা দলকে চিন্তার মধ্যে রাখলেও আত্মবিশ্বাসী নাইট শিবির। প্রথম থেকেই জয় তুলে নিয়ে লড়াই করতে প্রস্তুত তারা। নতুন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) ইতিমধ্যেই রণকৌশল সাজিয়ে ফেলেছেন। ফলে আসন্ন আইপিএলে এই দলের দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর থাকবে।
যোগ্য সম্মান পেলেন রিঙ্কু-

কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত কয়েক বছরে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন রিঙ্কু সিং। ২০২৪ সালের ট্রফি জয়ের পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে জাতীয় দলের হয়েও এই তারকা ব্যাটসম্যানকে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা গেছে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) চলাকালীন বাবাকে হারান রিঙ্কু। তার মধ্যেও দলের পাশে ছিলেন সবসময়। জাতীয় দলের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই তারকা ব্যাটসম্যানকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার সম্মান জানিয়েছে।
রাজ্যের রিজিওনাল স্পোর্টস অফিসার (RSO) পদে তাকে চাকরি দেওয়া হয়েছে। এবার কলকাতা নাইট রাইডার্সও রিঙ্কুকে এতদিনে যোগ্য সম্মান দিল। আসন্ন মরসুমের জন্য দলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে এই তরুণ তারকাকে। গতকাল অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তটি জানানো হয়। উল্লেখ্য এখনও পর্যন্ত তিনি আইপিএলের ইতিহাসে ৫৯ টি ম্যাচে মোট ১০৯৯ রান সংগ্রহ করেছেন। এই টুর্নামেন্টে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৫.২।