আইসিসির (ICC) অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) উন্মাদনায় মেতে উঠেছে ক্রিকেট ভক্তরা। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে আরও একবার পৌঁছে গেছে ভারতীয় দল। রবিবার নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে জয় তুলে নিয়ে আরও এক নতুন অধ্যায় লিখতে চাইছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এই ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা তৈরি হয়েছে। টুর্নামেন্ট আয়োজনের দিক থেকে ইতিমধ্যে বিশেষ নজর কেড়েছে বিসিসিআই (BCCI)। এবার ফাইনাল ম্যাচেও থাকতে চলেছে একাধিক চমক। চোখ ধাঁধানো অনুষ্ঠানে মঞ্চে মাতাবেন অসংখ্য দেশি-বিদেশি তারকা।
Read More: TOP 3: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হবে টিম ইন্ডিয়া, এই ৩ কারণ দিচ্ছে প্রমান !!
ফাইনালে ভারতীয় দল-

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত অন্যতম সফল দল। টুর্নামেন্টের প্রথম থেকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। তবে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়ের পর দলকে নিয়ে ভক্তদের চিন্তা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এই পর্বের শেষ দুই ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে জবাব দেয় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। প্রথমে জিম্বাবুয়েকে ৭২ রানে পরাজিত করার পর ওয়েস্ট ইন্ডিজকেও ৫ উইকেটে হারিয়ে শেষ ৪’এ প্রবেশ করে ভারত।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান সংগ্রহ করে ম্যাচের সেরা নির্বাচিত হন। এই ব্যাটিংয়ের দাপট সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে অব্যাহত ছিল। ৪২ বলে ৮৯ রান সংগ্রহ করে দলকে ফাইনালে পৌঁছে দেওয়ার অন্যতম নায়ক হয়ে ওঠেন। ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে মাঠে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল।
ফাইনালে থাকছে একাধিক চমক-

সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারকাদের হাট বসেছিল। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) থেকে বলিউডের অসংখ্য নায়ক-নায়িকা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপতন অনুষ্ঠানে বিসিসিআই (BCCI) একাধিক চমক রাখতে চলেছে। মঞ্চ মাতাতে চলেছেন অসংখ্য জনপ্রিয় মুখ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টা থেকে। তার আগে বিকাল ৫:৩০ থেকে শুরু হবে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।
চোখ ধাঁধানো অনুষ্ঠানে প্রখ্যাত পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন (Ricky Martin) উপস্থিত থাকতে চলেছেন। এছাড়াও মঞ্চ মাতাবেন বলিউড ও পাঞ্জাবি গায়ক সুখবীর (Shukbir) এবং গুজরাটি জনপ্রিয় গায়িকা ফাল্গুনী পাঠক (Fanguni Pathak)। ইতিমধ্যেই অনুষ্ঠানের সূচি তৈরি হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড়ো ক্রিকেট স্টেডিয়ামে এই অনুষ্ঠান দর্শকদের ক্রিকেটের উন্মাদনায় অন্য মাত্রা নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।