ভারতীয় মহিলা ক্রিকেটে গুরুত্বপূর্ণ নাম রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের জার্সিতে অসংখ্য ম্যাচ খেলা এই উইকেটকিপার-ব্যাটারের নাম এবার উঠে এসেছে অন্য কারণে। সম্প্রতি পশ্চিমবঙ্গে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। যেখানে রিচার নামের পাশে ‘বিচারাধীন’ সিল লেগেছে। এমনকি, একই তালিকায় তাঁর দিদি সোমশ্রী ঘোষের নামও নিষ্পত্তিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
রিচা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। SIR প্রক্রিয়া চলাকালীন তাঁর নামে শুনানির নোটিস জারি হয়। পরিবার সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দেওয়া হয়েছিল। তবু চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ সিল থেকেই যায়। একই পরিস্থিতির মধ্যে তাঁর দিদি সোমশ্রী ঘোষকে পড়তে দেখা গিয়েছে। কয়েক মাস আগেই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন রিচা। আর সেই রিচাকে এখন SIR নিয়ে চিন্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ একটি সাক্ষাৎকারে বলেছেন যে নিয়ম মেনেই সমস্ত রকম কাগজপত্র জমা দিয়েছিলেন তাঁরা।
Read More: “তেরি মা’কি Chu@#..”ভারতীয় দল সেমিফাইনালে যেতেই ট্রোলের মুখে মহম্মদ আমির !!
SIR- এ রিচা ঘোষের নাম নিয়ে জল্পনা শুরু

তবুও SIR- এর ফাইনাল লিস্টে নাম আসলো না রিচার। তিনি মন্তব্য করে আরও বলেন, “আমরা নিয়ম মেনেই কাগজপত্র জমা দিয়েছিলাম। তবে কেন নাম বিচারাধীন রইল, সেটা বুঝতে পারছি না। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করবো।” তাঁর বক্তব্যে আপাতত সংযমী অবস্থান স্পষ্ট। এই ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হয়ে উঠেছে। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, “যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের ক্ষেত্রেই এমন হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী?“
শুধু যে রিচার ক্ষেত্রে এমন সমস্যা হয়েছে তা নয়, শুনানির জন্য ডাক পেয়েছিলেন মোহম্মদ শামিও (Mohammed Shami), তাছাড়া, সাবেক ভারতীয় দলের খেলোয়াড় ও সাবেক বেঙ্গল ক্যাপ্টেন মনোজ তিওয়ারি নামও বাদ পড়েছিল SIR তালিকা থেকে। অন্যদিকে, শহরের মেয়র গৌতম দেব বলেন, “রিচা ভারতের গর্ব। তার নাম বিচারাধীন থাকা মানে প্রশাসনিক গাফিলতি।” তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। রিচা সম্প্রতি ভারতের হয়ে মহিলা বিশ্বকাপ জেতার পর আরসিবি দলের হয়েও উইমেন্স প্রিমিয়ার লীগে জয় পেয়েছে।