অবশেষে হল বড়ো খোলসা, এই কারণে KKR'এর নাম শুনলে নাক সিটকন সৌরভ গাঙ্গুলী !! 1

আইপিএলের (IPL 2026) উৎসবের শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই টুর্নামেন্ট ঘিরে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত কর্মকর্তারা। একাধিক রাজ্যে বিধানসভার ভোট থাকায় সূচি তৈরি করতে বিসিসিআইকে (BCCI) কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে ইতিমধ্যে তারা প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে।‌ প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। এছাড়া কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামবে। নাইট বাহিনীদের সঙ্গে বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। কিন্তু এখন এই দল থেকে কেন দূরে থাকেন তা নিয়ে এখানে আলোচনা করা হল।

Read More: CSK’এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল কাব্য মারানের বাবার কম্পানি, বিপাকে ধোনির দল !!

মাঠে নামতে চলেছে KKR-

Kkr
KKR | Image: Getty Images

শেষ মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ থাকায় বিতর্কের ঝড় ওঠে। ভক্তদের দাবিকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর। গতকাল কর্মকর্তারা বাংলাদেশি এই পেসারের বদলে ব্লেসিং মুজারাবানিকে (Blessing Muzarabani) দলে নিয়েছে। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা।

অন্যদিকে চোটের কারণে কার্যত আসন্ন আইপিএল থেকে ছিটকে গেছেন হর্ষিত রানা (Harshit Rana)। এই অভিজ্ঞ পেসারের দলে না থাকা রীতিমতো চিন্তায় রেখেছে কর্মকর্তাদের। অন্যদিকে মাথিশা পাথিরানা‌ও (Matheesha Pathirana) চোটের কারণে আসন্ন আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে একাধিক সমস্যা মাথায় নিয়ে ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে শাহরুখ খানের (Sharukh Khan) দল।

কেন দূরত্ব বাড়িছেন সৌরভ-

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Getty Images

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব সামলে ছিলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ভারতের অন্যতম সফল এই অধিনায়ক ২০১০ সাল পর্যন্ত এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। নাইট রাইডার্সকে ২৭ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ। তার মধ্যে ১৩ ম্যাচে দল জয় পেয়েছিল দল। এরপর থেকে কলকাতার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন এই তারকা। বর্তমানে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের সঙ্গে জড়িয়ে আছেন। উল্লেখ্য ২০১০ সালে সৌরভকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

সেই সময় কলকাতার ঘরের ছেলেকে নিয়ে ভক্তদের আবেগ এবং ক্ষোভ দেখতে পাওয়া যায়। এই বিষয়টি বাংলার দাদা ভালোভাবে নেননি বলেও অনেকে মনে করেন। এছাড়াও সাম্প্রতিক সময় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে নাইট রাইডার্স আবারও একসঙ্গে কাজ করেছে। ২০২৪ সালে মেন্টর হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল তাকে। সৌরভকে কেকেআরে ফিরিয়ে আনার বিষয় কর্মকর্তারা কোনোদিন ভাবনা চিন্তাই করেনি‌। তবে বাংলার দাদা সিএবি’তে দায়িত্বে থাকাকালীন ইডেনে কলকাতার ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সব রকম ভাবে পাশে দাঁড়িয়েছেন।

Read Also: মুস্তাফিজুরের পরিবর্ত পেল KKR, ব্লেসিং মুজারাবানিকে নিয়ে চমক দিল নাইট বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *