আজ আইপিএলের (IPL 2026) ১৯ তম মরসুম শুরু হতে চলেছে। এই টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনায় মেতে উঠেছে ভক্তরা। আজ এম চিন্নাস্বামী স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। এই ম্যাচে মাঠে নামার আগেই দুই দল তাদের কৌশল সাজিয়ে নিয়েছে। এই বছর চোটের কারণে প্যাট কামিন্স (Pat Cummins) এখনও হায়দ্রাবাদের সঙ্গে যোগদান করেননি। ফলে তার পরিবর্তে ঈশান কিষাণকে (Ishan Kishan) এবার নেতৃত্বের দায়িত্ব পালন করতে দেখা যাবে। অন্যদিকে রজত পাটিদার (Rajat Patidar) দলের শিরোপা ধরে রাখতে মরিয়া।
Read More: IPL শুরুর আগে মাথায় হাত CSK ব্রিগেডে, চোটের কারণে ছিটকে গেলেন MS ধোনি !!
IPL ম্যাচের সময়সূচি-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
ম্যাচ: ০১
তারিখ: ২৮/০৩/২০২৬
ভেন্যু: এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RCB vs SRH Match Preview-

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নেতৃত্বের দায়িত্ব পান রজত পাটিদার। তার অধিনায়কত্বে লিগ পর্বে দল ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নেয় দল। এরপর প্লে অফেও দাপট বজায় রাখে বেঙ্গালুরু। ৬ রানে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জয় করে আরসিবি। দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ১৫ ম্যাচে ৬৫৭ রান সংগ্রহ করেন। এই বছরও এই তারকার দিকে বিশেষ নজর থাকবে।
অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০২৪ আইপিএলে ফাইনালে পৌঁছেছিল। কিন্তু গত বছর প্যাট কামিন্সের নেতৃত্বে তারা সেইভাবে লড়াই করতে সক্ষম হয়নি। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি এসআরএইচ। তবে এই বছর ঈশান কিষাণের নেতৃত্বে জ্বলে উঠতে প্রস্তুত এই ফ্র্যাঞ্চাইজি। বিধ্বংসী টপ অর্ডার যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু।
RCB’এর একাদশ-
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জ্যাকব ডাফি, সুয়াশ শর্মা
ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদত্ত পাড্ডিকাল, জ্যাকব বেথেল, রাসিখ সালাম দার, কনিষ্ক চৌহান ভেঙ্কটেশ আইয়ার
SRH’এর একাদশ-
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ (উইকেটকিপার/অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা, নীতিশ কুমার রেড্ডি, সলিল অরোরা, হর্ষ দুবে, হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকট, ঈশান মালিঙ্গা
ইমপ্যাক্ট প্লেয়ার- শিভাঙ্গ কুমার, লিয়াম লিভিংস্টোন, ডেভিড পেইন, স্মরণ রবিচন্দ্রন, সাকিব হুসেন