IPL 2026: পরাজয়ের হ্যাটট্রিক দিয়েই অভিযান শুরু করলো চেন্নাই সুপার কিংস। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026) একেরপর এক পরাজয়ের মুখোমুখি হতে হচ্ছে সুপার কিংসকে। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সুপার কিংস দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড। প্রথমে ব্যাটিং করতে এসে শুরুটা বেশ ভালোই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল। দলের হয়ে বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিলিপ সল্ট (Philip Salt)। দুজনের মধ্যে ৩৭ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল।
কোহলি (২৮) আউট হতে মারমূখী হয়ে ওঠেন ফিলিপ সল্ট। সল্টের ব্যাট থেকে ৩০ বলে ৪৬ রান এসেছে। তাছাড়া, ২৯ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দেবদত্ত পাদিক্কাল। ১৯ বলে ৪৮ রানের ক্যামিও খেলেন ক্যাপ্টেন রজত পতিদার এবং শেষে উঠেছিল ডেভিড ঝড়। ২৫ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় ৭০ রান বানান টিম ডেভিড। আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রান বানান। চেন্নাইয়ের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন, আনসুল কম্বোজ, জেমি ওভারটন এবং শিবম দুবে (Shivam Dube)।
Read More: “আয় বেরিয়ে আয়..”, ঋষভ পান্থের লড়াইয়ে লখনউয়ের রুদ্ধশ্বাস জয়, ভক্তদের উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় !!
৪৩ রানে ম্যাচ জিতলো RCB

রানের পাহাড়ের সামনে চেন্নাইয়ের পক্ষে রান তাড়া করাটা সহজ ছিল না। ব্যাট হাতে, সুপার কিংসের শুরুটাও ভালো ছিল না। পাওয়ার প্লের মধ্যেই টপ অর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে ফেলে চেন্নাই। ঋতুরাজ গাইকোয়ার্ড (৭), আয়ুশ মাত্রে (১) এবং সঞ্জু স্যামসন (৯) রান বানাতে সক্ষম হয়। চেন্নাইয়ের হয়ে আজ ২৫ বলে ৫০ রান বানিয়েছেন সরফরাজ খান। তাছাড়া, প্রশান্ত বীর (৪৩), জেমি ওভারটন (৩৭), আনসুল কম্বোজ (১৯) রান বানিয়েছেন। চেন্নাই ১৯.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে গিয়েছে।
৪৩ রানে বড় জয় পেয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরসিবি। আরসিবির হয়ে সর্বাধিক ৩ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, ২টি করে উইকেট পেয়েছেন জেকব ডাফি, ক্রুনাল পান্ডিয়া এবং অভিনন্দন সিং এবং একটি উইকেট পেয়েছেন সুয়াশ শর্মা। অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন টিম ডেভিড।