পুরনো প্রেম! চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে জাদেজার চোখে জল, হলুদ জার্সিকেও চুমু !! 1

আইপিএল (IPL 2026) মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর নাটকীয়তা। কিন্তু কখনও কখনও এই সবকিছুকে ছাপিয়ে যায় একটুখানি আবেগ। ঠিক যেমনটা ঘটল রাজস্থান রয়েলস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে (RR vs CSK)। ১২ বছর ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে জাদেজা হয়ে উঠেছিলেন দলের প্রাণ। চেন্নাইয়ের সঙ্গে জাদেজার সম্পর্ক শুধুই একজন খেলোয়াড়ের নয় বরং ছিল পরিবারের মতন।

ক্যাপ্টেন কুল এমএস ধোনির (MS Dhoni) ছত্রছায়ায় বেড়ে উঠেছিলেন তিনি। ধোনির ছায়ায় থেকে তিনি শুধু একজন অলরাউন্ডার নন, বরং একজন ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এই দীর্ঘ সময় পর সুপার কিংসের হয়ে খেলার পর নতুন জার্সিতে অবতরণ করেছেন জাদেজা। তবে নতুন জার্সিতে মাঠে নামা খুব একটা সহজ ছিল না জাদেজার জন্য।

Read More: IPL 2026 RR vs CSK Match 03 Highlights: বৈভবের দাপটে নাস্তানাবুদ CSK ব্রিগেড, ৪৭ বল বাঁকি থাকতেই জয় ছিনিয়ে নিলো রাজস্থান !!

গোলাপি জার্সিতে নতুন অধ্যায় জাদেজার

জাদেজা
Ravinda Jadeja | Image: Getty Images

আর যখন সেই পুরনো দলই হয় প্রথম ম্যাচের প্রতিপক্ষ – তখন আবেগ আরও তীব্র হয়ে ওঠে। জাদেজার চোখের জল সেই আবেগেরই প্রমাণ। গুয়াহাটির মাঠে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা জাদেজার চোখে জল দেখা যায়। সেসময়, চারদিক থেকে ভেসে আসছে “সিএসকে, সিএসকে” ধ্বনি। সেই আওয়াজ যেন শুধু দর্শকের চিৎকার নয়, বরং জাদেজার অতীত, তার সাফল্য, তার সংগ্রাম। জাদেজা অবশ্য তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন এই রাজস্থানের জার্সিতেই। গোলাপি রঙে আবার নতুন করে শুরু করলেন জাদেজা।

CSK-এর লোগোতে চুমু জাদেজার

পুরনো প্রেম! চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে জাদেজার চোখে জল, হলুদ জার্সিকেও চুমু !! 2
Ravinda Jadeja | Image: Twitter

প্রাক্তন দলের বিরুদ্ধে অনবদ্য প্রদর্শন দেখালেন জাদেজা। বল হাতে চেন্নাইয়ের মিডল অর্ডার দুই ব্যাটসম্যান – সরফরাজ খান এবং শিবম দুবেকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন জাদেজা। দুবেকে আউট করে বন্দুক ফাটানোর সেলিব্রেশনও করেছিলেন জাদেজা। ম্যাচ শেষে জাদেজার আচরণ আরও একবার প্রমাণ করে দিল তাঁর চরিত্র। পুরনো সতীর্থদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে থাকতে দেখা গিয়েছে তাকে। এরপর খলিল আহমেদের সঙ্গে তাঁর কথোপকথন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ইনিংস শেষে জাদেজা বলেন, গোলাপি জার্সিতে তাঁকে ভালো লাগে। কিন্তু তাঁর আচরণ বলছে অন্য কথা। এখনও হলুদ জার্সির প্রতি তার ভালোবাসা অটুট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, জাদেজা নাকি খলিল আহমেদের জার্সিতে থাকা সিএসকে লোগোতে চুমু খাচ্ছেন। ছবিটি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে।

Read Also: চুক্তি ভাঙল জিও সংস্থা! বকেয়া না মেটায় বাংলাদেশে বন্ধ IPL সম্প্রচার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *