"ফালতু ডিসিশন রাহানের...", বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাইটদের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন রবিচন্দ্রন আশ্বিন !! 1

আজ আইপিএলের (IPL 2026) আরও এক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। নাইট বাহিনী আজ টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মাঠে নামে। টসে জিতে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নেন। উল্লেখযোগ্যভাবে চোটের কারণে এই ম্যাচের একাদশে নেই বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও সুনীল নারিন‌ (Sunil Narine)। অন্যদিকে প্রথম ইনিংসের কয়েক‌ ওভার পরেই পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়। এরপর রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) রাহানেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: “ধোনি ছাড়া হাতে হ্যারিকেন..”, RCB’এর বিপক্ষে বিশাল ব্যবধানে হার CSK’এর, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !!

বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন-

"ফালতু ডিসিশন রাহানের...", বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাইটদের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন রবিচন্দ্রন আশ্বিন !! 2
KKR vs PBKS Images Getty Images

আজ প্রথম ইনিংসে কলকাতার হয়ে আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন (Finn Allen) ওপেনিং করতে আসেন। অ্যালেন আজ‌ও সম্পূর্ণ ব‌্যর্থ হন। দ্বিতীয় ওভারে জেভিয়ার বার্টলেট (Xavier Bartlett) বল জ্বলে ওঠেন। এই বিদেশি তারকা ওপেনারকে ফেরান মাত্র ৭ বলে ৬ রানে। এক‌ই ওভারে ক্যামেরন গ্ৰিনকেও (Cameron Green) আউট করে চমক দেন বার্টলেট। তারকা অলরাউন্ডার ফেরেন ২ বলে মাত্র ৪ রান করে।

তিনি হাঁকান ১ টি চার। এইরকম পরিস্থিতিতে অঙ্গকৃষ রঘুবংশী‌‌র (Angkrish Raghuvanshi) সঙ্গে জুটি বেঁধে আজিঙ্কা রাহানে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। কিন্তু ৩.৪ ওভারে বৃষ্টির কারণে ম্যাচ থেমে যায়। গ্রাউন্ড সদস্যরা ছুটে গিয়ে দ্রুত আচ্ছাদন দিয়ে কভার করেন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন‌ও পর্যন্ত আদৌ খেলা হবে কিনা তা নিয়ে কোনো অফিসিয়ালি খবর আসেনি।

কটাক্ষ ছুঁড়ে দিলেন রবিচন্দ্রন-

rahane-to-miss-mumbai-t20-league
Ajinkya Rahane | Image: Getty Images

এইরকম পরিস্থিতিতে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ ৫ ওভার করে অনুষ্ঠিত হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেই রবিচন্দ্রন আশ্বিন আজিঙ্কা রাহানেকে কটাক্ষ ছুঁড়ে দিলেন। তিনি মনে করছেন নাইট বাহিনীদের ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। কারণ আজ দল অভিজ্ঞ তারকা বোলারদের বাদ দিয়ে মাঠে নেমেছে।

আশ্বিন বলেন, “যখন আপনি জানেন ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত হতে পারে এবং আপনার হাতে অভিজ্ঞ বোলিং আক্রমণ নেই তারপরেও প্রথমে ব্যাটিং’এর সিদ্ধান্ত বেছে নেন। সত্যেই এই চিন্তাভাবনা খুবই আকর্ষণীয়।” উল্লেখ্য আজ টসের সময় রাহানে বলেন, “বরুণ চক্রবর্তী ক্যাচ নিতে গিয়ে শেষ ম্যাচে চোট পেয়েছেন। অন্যদিকে সুনিল নারিন অসুস্থ‌। তাই তারা আজ একাদশে নেই।”

Read Also: মাঠে সঞ্জীব গোয়েঙ্কার ‘টোটকা’ তেই আউট ঈশান! গার্লফ্রেন্ড অদিতির চোখে জলের বন্যা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *