আইপিএল ইতিহাসে চেন্নাই সুপার কিংস-এর সাফল্যের অন্যতম কারিগরদের তালিকায় উজ্জ্বল নাম রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। সেই অশ্বিন এখন খবরের শিরোনামে উঠে এসেছেন। ২০২৫ সালের শুরুতেই বিশ্ব ক্রিকেটকে আলবিদা ঘোষণা করেন অশ্বিন। গত বারের আইপিএলে অবশ্য চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন অশ্বিন। তবে আসন্ন আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রহস্যময় পোস্ট গিয়ে উত্তেজনা তৈরী হয়েছে। রবি অশ্বিনের সঙ্গে সুপার কিংসের সম্পর্ক শুধু পেশাদার এমন নয়, আবেগেরও। তামিলনাড়ুতে জন্ম অশ্বিন তার আইপিএল যাত্রা এই চেন্নাই সুপার কিংসের জার্সিতেই শুরু করেছিলেন। শুরু থেকেই দলের অন্যতম বড় ম্যাচ উইনার হয়ে উঠেছিলেন।
সুপার কিংসের হয়ে অশ্বিনের অবদান প্রচুর

২০১০ ও ২০১১ সালের টানা দুটি শিরোপা জয়ে তাঁর অবদান আজও সমর্থকদের মনে তাজা। দ্রুত উইকেট নেয়ার পাশাপাশি রান বাঁচানোর ক্ষমতা ছিল তার প্রবল। বিশেষ করে চিপকের স্পিন উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারানো এককথায় ছিল পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর সেই স্পিন উইকেটে বাদশাহ ছিলেন অশ্বিন। সুপার কিংসের হয়ে অশ্বিন ১৩০ ম্যাচে ১২৭ উইকেট পেয়েছেন এবং এই সময়ে তাঁর ইকোনোমি রেট ৬.৮২ – এটি তাঁর শ্রেষ্ঠেতের প্রমান দেয়। ২০২৫ সালে প্রত্যাবর্তনের পর অবশ্য ভাগ্য সঙ্গ দেয়নি। প্রত্যাশার চাপ, ফর্মের ওঠানামা- সব মিলিয়ে মরশুমটি তাঁর পক্ষে ভালো যায়নি। নয় ম্যাচে মাত্র সাত উইকেট নিয়ে হতাশার সুর শোনা যায়। মরশুম শেষে তিনি আইপিএল থেকে অবসর ঘোষণা করেন।
Read More: ‘দালাল’ বলে সৌরভ গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্য BJP নেতার, মোদির দরবারে চিঠি পাঠালেন মহারাজ !!
হলুদ শিবিরে কোচ হিসেবে প্রত্যাবর্তন রবিচন্দ্রন অশ্বিনের

সিএসকের সাম্প্রতিক পোস্ট যেন সেই প্রশ্নেরই ইঙ্গিত দিচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সূত্রের দাবি, অশ্বিনকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। সুপার কিংস বরাবরই অভিজ্ঞ ক্রিকেটারদের জ্ঞানকে গুরুত্ব দেয়। গত বছর আইপিএল চলাকালীন এটাও শোনা গিয়েছিল যে সুপার কিংসের ব্যাটিং কোচ হিসেবে সুরেশ রায়নাকে নিয়োগ করা হবে। তবে, সেই সম্পর্কেও কোনো আপডেট নেই। রবিচন্দ্রন অশ্বিন হলেন জ্ঞানের ভান্ডার। তিনি নিজের শহরেও প্রশিক্ষণ দিয়ে থাকেন। অশ্বিন সুপার কিংসের বোলিং কোচ হিসেবে যোগ দিলে তা দলের পক্ষে খুবই লাভজনক হয়ে উঠবে।