"কোনো পরিকল্পনা ছাড়া..." অপ্রস্তুত ভারতকে শিক্ষা দিল দক্ষিণ আফ্রিকা, স্পষ্ট মন্তব্য অশ্বিনের !! 1

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ৭৬ রানের বড় পরাজয়ের মুখোমুখি হতে হলো। ভারতের সুপার এইটের মঞ্চে এমন পরাজয় ভক্তদের মনে বেশ প্রশ্ন তৈরি করেছে। এবার এই ম্যাচের ভুলগুলো নিয়ে মুখ খুললেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়ার এটি ২০২২’এর সেমিফাইনালের পর প্রথম পরাজয়।

ভারতের পারফরম্যান্স নিয়ে খুশি নন অশ্বিন

ভারত, টিম ইন্ডিয়া
IND vs SA | Image: Twitter

এই ম্যাচে দল নির্বাচন এবং ব্যাটিং অর্ডার – দুটো বিষয়ই সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে দলের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে (Axar Patel) বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) খেলানো এবং রিঙ্কু সিংকে (Rinku Singh) আট নম্বরে নামানো বড় ভুল ছিল বলে মনে করছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, আইপিএলে ম্যাচ-আপের গুরুত্ব থাকলেও আইসিসি টুর্নামেন্টে দল যতটা সম্ভব স্থির রাখা উচিত। তাঁর কথায়, “আইপিএলে ম্যাচ-আপ গুরুত্বপূর্ণ, কারণ সেখানে অনেক ম্যাচ খেলতে হয়। কিন্তু আইসিসি টুর্নামেন্টে দল যত স্থিতিশীল রাখা যায় ততটাই লাভজনক ও দলের জন্য ভালো ফল এনে দেয়। দক্ষিণ আফ্রিকার দলে বাম হাতি ব্যাটসম্যান বেশি, সে কারণে ওয়াসিংটন সুন্দরের খেলানোর যুক্তিটাও আমি বুঝতে পারছি। তবে, অক্ষর প্যাটেল টি-টোয়েন্টি ফরম্যাটে দলের অন্যতম মূল্যবান খেলোয়াড়। অক্ষর এই দলের হয়ে কি কি করেছেন তা ভুলে গেলে চলবে না।

অশ্বিন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের উদাহরণও টানেন, যেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই কঠিন পরিস্থিতিতে অক্ষর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি বলেন, “আগের বিশ্বকাপে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স ছিল অক্ষরের। বিরাট কোহলির সাথে জুটি গড়ে ভারতকে ১৭০’ পার করেছিল। কোহলির অভিজ্ঞতা সেখানে কাজে লেগেছিল, অক্ষরেরও কোনো অংশে কম নয়। ভারতের হাতে উইকেট থাকলে ও মাঝের ওভারে স্থিরতা থাকত, তাহলে এই ম্যাচও জেতা সম্ভব ছিল।

রিংকুকে আট নম্বরে নামানো নিয়েও অসন্তোষ

ভারত
Rinku Singh | Image: Twitter

ব্যাটিং অর্ডার নিয়েও হতাশা প্রকাশ করেন অশ্বিন। ভারতের দ্রুত তিন উইকেট পড়ার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ক্রিজে ছিলেন, এরপর হার্দিক পান্ডিয়া নামার কথা। কিন্তু দল বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন রাখতে সুন্দরকে পাঁচ নম্বরে পাঠায়, ফলে ফিনিশার রিঙ্কু সিংকে নামতে হয় আট নম্বরে। রিংকু মিডিল অর্ডারে খেলার ক্ষমতা রাখেন। আগেও একাধিকবার দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিংকু। তবে টিম ম্যানেজমেন্ট এবারের বিশ্বকাপে রিংকুকে ফিনিশার হিসাবে ব্যবহার করলেও রিংকুকে এদিন উপরে পাঠানোর প্রয়োজন ছিল।

এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে অশ্বিন বলেন, “রিংকু সিং আট নম্বরে ব্যাট করছে – এটা মেনে নেওয়া কঠিন। দলে যদি আটজন ব্যাটার থাকে, তাহলে রিংকুকে এত নীচে পাঠানো ঠিক নয়। ওয়াশিংটন সুন্দর ভালো মানের খেলোয়াড় সে দারুন ব্যাটিং করে তবে দক্ষিণ আফ্রিকা আমাদের শিখিয়ে দিল অপ্রস্তুত হয়ে একেবারেই মাঠে নামা উচিত নয়।

Read Also: মহারাজ-জেনিসেনের দুরন্ত বোলিংয়ে নাজেহাল ভারতের ব্যাটিং, ৭৬ রানে ম্যাচ জিতলো দঃ আফ্রিকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *