IPL 2026: আইপিএল মানেই অনিশ্চয়তা, কিন্তু ২০২৬ মরসুম যেন সব হিসাবকেই পাল্টে দিয়েছে। বড় স্কোর, দ্রুত রান তাড়া – সবকিছুই এখন স্বাভাবিক ঘটনা। আর সেই বাস্তবতার মুখোমুখি হয়েই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের পরাজয়ের ধারা বজায় রেখেছে আইপিএলের মঞ্চে। সম্প্রতি, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০০-র বেশি রান করেও ম্যাচ হারতে হলো তাদের। যেখানে পাঞ্জাব কিংস তুলনামূলক সহজেই লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয়। এই ম্যাচটি স্পষ্ট করে দিয়েছে – সুপার কিংস তাদের এত বছর ধরে তৈরী করা ইতিহাস আস্তে আস্তে ভেঙে ফেলছে। এই ম্যাচের পর চেন্নাইয়ের পারফরম্যান্স নিয়ে সরব হন সাবেক ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং ম্যানেজমেন্টকে একহাত নিলেন।
চেন্নাইকে কড়া ভাষায় সমালোচনা অশ্বিনের

মন্তব্য করে অশ্বিন বলেছেন, “আমি জানি অনেকেই আমার কথায় বিরক্ত হবে, কিন্তু আমি যা দেখেছি সেটা খুবই হতাশাজনক।” চেন্নাই ২০৯ রান করার পর স্বাভাবিকভাবেই ম্যাচে এগিয়ে থাকার কথা। কিন্তু দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবের ব্যাটসম্যানরা যেভাবে রান তাড়া করেছে, তাতে একবারও মনে হয়নি তারা চাপে আছে। বরং ম্যাচ যত এগিয়েছে, চেন্নাইয়ের খেলোয়াড়দের শরীরী ভাষা ততটাই দুর্বল হয়ে পড়েছে।অশ্বিন এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, “১৫তম ওভারের মধ্যেই খেলোয়াড়দের কাঁধ ঝুলে গিয়েছিল। এই দৃশ্যটা খুবই হতাশাজনক ছিল। একটি দল যখন মানসিকভাবে ম্যাচ থেকে বেরিয়ে যায়, তখন সেটা তাদের শরীরী ভাষাতেই স্পষ্ট হয়ে ওঠে।” চেন্নাই সুপার কিংস দীর্ঘদিন ধরেই অভিজ্ঞতার জন্য পরিচিত একটি দল। কিন্তু এই ম্যাচে সেই অভিজ্ঞতার ছাপ খুব একটা দেখা যায়নি। বরং উল্টোভাবে দলটি চাপের মুখে ভেঙে পড়েছে। বর্তমান সময়ে আইপিএল যে জায়গায় পৌঁছে গিয়েছে সেখানে ২০০ রান করেও কোনো দল সুরক্ষিত নয়।
Read More: সঞ্জীব গোয়েঙ্কাই শুধু নন, KKR মালিক শাহরুখ খানও হয়েছিলেন IPL থেকে ব্যান !!
CSK-এর পারফরম্যান্স ক্ষুব্ধ সাবেক অলরাউন্ডার

ক্রিকেটের ধরন বদলে গেছে। তবুও চেন্নাই দল সেই ধরণ মানিয়ে নিতে এখনও পারেনি। শেষ দুই সিজিনে তারা প্লেঅফেও পৌঁছাতে পারেনি যেটি একটি বিরল ঘটনা। অশ্বিন এই পরিবর্তনকে স্বীকার করে বলেছেন, “এখনকার ক্রিকেটে ২০০ রান নিরাপদ নয়। জিততে হলে আরও বড় স্কোর করতে হবে।” চেন্নাইয়ের সমস্যার আরেকটি দিক হলো ম্যাচের মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। একসময় তারা যেভাবে পরিস্থিতি সামলাত, এখন তা আর দেখা যাচ্ছে না। এর ফলে প্রতিপক্ষ দল সহজেই ম্যাচে ফিরে আসার সুযোগ পাচ্ছে। এমনকি এখন দলে ধোনিও অনুপস্থিত, চোটের কারণে আইপিএল থেকে আপাতত বাইরেই আছেন থালা। অশ্বিন আরও বলেছেন, “চেন্নাই আমার কাছে শুধুমাত্র একটি দল নয়, এটি একটি আবেগ। এই দলকে এভাবে ভেঙে পড়তে দেখা খুব কষ্টের। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হলো তামিলনাড়ুর জন্য বড় কিছু করতে না পারা।” বলা যায় চেন্নাই যদি দ্রুত নিজেদের ভুল শুধরে না নেয়, তাহলে এই মরসুমে প্লে-অফে যাওয়া কঠিন হয়ে পড়বে।