"ভারতের হারে আমি খুশি..", সূর্যকুমারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রবি শাস্ত্রী !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে। ব্লু ব্রিগেডরা এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল। যেকোনো আইসিসি (ICC) টুর্নামেন্টেই তারা ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে লড়াই করে। প্রাথমিক গ্রুপ পর্বে চলতি বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। কিন্তু সুপার ৮’এর প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়েছে ব্লু ব্রিগেডরা। এবার এই পরাজয় নিয়ে রবি শাস্ত্রী (Ravi Shastri) বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: কোচের সঙ্গে হাতাহাতি সূর্যকুমারের-দূরত্ব বাড়াচ্ছেন বুমরাহ, চাপের মুখে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে !!

ভারতের লজ্জাজনক হার-

ভারত, টিম ইন্ডিয়া
IND vs SA | Image: Twitter

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করেছিল। চলতি এই আইসিসির জনপ্রিয় টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। ফলে ঘরের মাঠে সূর্যকুমার যাদবরা দুরন্ত ফর্মে থাকবে বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। গত রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সুপার ৮’এর হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে চাপের মুখে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ডেভিড মিলার (David Miller)।

তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রোটিয়াদের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে ব্লু ব্রিগেডরা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন ঈশান কিষাণ (Ishan Kishan)। অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক বর্মা (Tilak Varma), সূর্যকুমার যাদব‌ও ভরসা দিতে ব্যর্থ হন। একমাত্র শিবম দুবে (Shivam Dube) দলকে লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা ৭৬ রানে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে।‌

বিস্ফোরক মন্তব্য রবি শাস্ত্রীর-

বিশ্বকাপ, ind vs pak
Team India | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ভারতীয় দলের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা যথেষ্ট কঠিন হয়ে‌ গেছে। নিজেদের দুটো বাকি ম্যাচ জিতলেও শেষ চারে পৌঁছানোর জন্য অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে গৌতম গম্ভীরের দলকে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাক্তন ক্রিকেটার এবং বিশ্লেষক রবি শাস্ত্রী এই পরাজয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি আশা করছেন আবার ব্লু ব্রিগেডরা ঘুরে দাঁড়াবেন।

এক ক্রিকেট বিষয়ক আলোচনায় এই জনপ্রিয় ধারাভাষ্যকার বলেন, “আমি খুব খুশি যে ভারতীয় দলের হারটি এই পর্যায়ে হয়েছে। বিশেষ করে এমন একটি দলের বিরুদ্ধে যাদের সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত। ভারতের জন্য এই ধরনের একটি ধাক্কার অবশ্যই প্রয়োজন ছিল। এর ফলে তারা নিজেদের কৌশল এবং পরবর্তী ম্যাচগুলিতে সঠিক একাদশ সাজানোর সুযোগ পাবে। আমার বিশ্বাস যে ভারতীয় দল ঘুরে দাঁড়াবে। তারা এই হার থেকে শিক্ষা নেবে। আশা করি বিষয়টি হালকাভাবে নেবে না।”

Read Also: রান রেট চিন্তার বিষয় নয়, এই সমীকরণে সহজেই সেমিফাইনালে পৌঁছাবে ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *