গুণগত মানের সঙ্গে সঙ্গে টাকার প্রাচুর্যের দিক থেকে আইপিএল (IPL 2026) অন্যান্য ফ্রাঞ্চাইজের লিগকে অনেকটাই পিছনে ফেলেছে। তরুণ ক্রিকেটাররা এই টুর্নামেন্ট থেকে সহজে লাভবান হওয়ার সুযোগ পান। অনেক ক্ষেত্রে এই বিষয়টি তাদের ভুল পথে চালিত করে। খুব কম বয়সে জনপ্রিয়তা পাওয়ার পর একাধিক তারকা ক্রিকেটার ধারাবাহিকতা হারিয়ে সকলের আড়ালে চলে গেছেন। এইরকম উদাহরণ গত কয়েক বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার আইপিএলের আসন্ন মরসুমের আগে বিস্ফোরক মন্তব্য করলেন রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin)। ভালো পারফর্ম্যান্স না করলে টাকা কেটে নেওয়ার দাবি জানালেন তিনি।
Read Also: ভারতের সঙ্গে খেলতে মরিয়া বাংলাদেশ, চূড়ান্ত হল দ্বিপাক্ষিক সিরিজের দিনক্ষণ !!
শুরু হচ্ছে IPL’এর নতুন মরসুম-

এই বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট থাকার কারণে বিসিসিআইয়ের (BCCI) আইপিএলের সম্পূর্ণ সূচি তৈরি করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে ইতিমধ্যেই কর্মকর্তারা প্রথম পর্বের সূচি প্রকাশ করেছেন। ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। গত বছর আরসিবি প্রথমবারের মতো ট্রফি জয় করে।
এই বছরও রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে বেঙ্গালুরু। অন্যদিকে হায়দ্রাবাদও এবার নতুন অধিনায়ক ঈশান কিষাণের (Ishan Kishan) অধিনায়কত্বে জ্বলে উঠতে প্রস্তুত। এরপর দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নাইট বাহিনীও এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। মুম্বাইও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে প্রথম থেকেই এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে।
আশ্বিনের বিতর্কিত মন্তব্য-

আইপিএল শুরুর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিনের বিতর্কিত মন্তব্য সামনে উঠে এসেছে। তিনি বলেছেন ক্রিকেটাররা প্রতিশ্রুতি অনুযায়ী যদি সম্পূর্ণভাবে দলের হয়ে পারফর্ম্যান্স করতে না পারে তাহলে তাদের পারিশ্রমিক কেটে নেওয়া উচিত। আশ্বিন এই বিষয়ে ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) প্রসঙ্গ এনে বলেন, “গ্ৰিনকে নিয়ে একটা প্রশ্ন রয়েই গেছে। সম্ভবত ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে পুরো চার ওভার বল করার অনুমতি দেবে না।
অস্ট্রেলিয়া বোর্ড গ্ৰিনকে বলেছে সে আইপিএল খেলতে পারে কিন্তু টেস্ট ক্রিকেটকে মাথায় রাখতে হবে। এই জন্য কাজের চাপ বাড়াতে চাইবে না। ফলে আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি দলগুলির সুযোগ থাকা উচিত কোনো খেলোয়াড় দু ওভার বল করলে ২ কোটি টাকা কেটে নেওয়া। কারণ আপনি আইপিএল নিলামে এসেছিলেন ৪ ওভার বল করার প্রতিশ্রুতি নিয়েই। এখন আপনার জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলিকে সমস্যার মুখে পড়তে হবে।”
উল্লেখ্য এই বছর মিনি নিলামে ২৫.২০ কোটি টাকার বিনিময়ে ক্যামেরন গ্ৰিনকে দলে নিয়েছিল কলকাতা। এটাই এখনও পর্যন্ত আইপিএলে কোনো বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম।