"রাস্তায় বসতে হবে এখন..", বিশ্বকাপে ভারতকে বয়কটের সিদ্ধান্তের পর করুণ সুর বোর্ড চেয়ারম্যানে !! 1

আইসিসি (ICC) আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রিকেটের স্বার্থকে রক্ষা করার জন্য সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) একাধিক নতুন দেশকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে তারা। তবে প্রতিটি টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচের দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর থাকে। কিন্তু আসন্ন ২০ ওভারের মহাযুদ্ধে এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে না বলেই জল্পনা তৈরি হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বাবর আজমদের (Babar Azam) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই নিজের দেশের সিদ্ধান্তকেই সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বোর্ড চেয়ারম্যান।

Read More: “নির্লজ্জ BCCI যা পারিনি..”, পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বোর্ডকে কটাক্ষ জনপ্রিয় নেত্রীর !!

ম্যাচ বয়কটের ডাক পাকিস্তানের-

বিশ্বকাপ
Pakistan Cricket Team | Image: Getty Images

আগামী শনিবার থেকে বিশ্বকাপের আসর শুরু হতে চলেছে। এই টুর্নামেন্ট আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা। তার আগেই মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) রীতিমতো হ‌ইচ‌ই ফেলে দিয়েছিল। তারা নিরাপত্তার অভাব দেখিয়ে টাইগার বাহিনীদের ভারতে পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। আইসিসি পর্যবেক্ষণের পর আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত সমাধান সূত্র পাওয়া যায়নি। টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে লিটন দাসরা (Litton Das)।

এরপর পাকিস্তানের পক্ষ থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। এর মধ্যেই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও ভারতের সঙ্গে সালমান আলী আগারা (Salman Ali Agha) ম্যাচ খেলবে না বলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও অফিসিয়ালি কিছু জানানো না হলেও এই সিদ্ধান্ত বর্তমানে ক্রিকেট মহলে বিতর্ক সৃষ্টি করেছে।

মন্তব্য প্রাক্তন চেয়ারম্যানের-

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করলে আইসিসিকে (ICC) বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হবে। সম্প্রচারকারী সংস্থাগুলি ইতিমধ্যেই চিন্তার মধ্যে পড়েছে। অন্যদিকে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে কোণঠাসা করে নিষিদ্ধ পর্যন্ত করতে পারে বলে অনেকেই মনে করছেন। এই রকম পরিস্থিতিতে চাপের মুখে পড়েছে পিসিবি‌ (PCB)। এবার ম্যাচ বয়কটের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা (Ramij Raja)।

জনপ্রিয় ক্রিকেট সঞ্চালক রামিজ বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ৫০ শতাংশ তহবিলের জন্য আইসিসির ওপর নির্ভরশীল। অন্যদিকে আইসিসির ৯০ শতাংশ তহবিল আসে বিসিসিআইয়ের (BCCI) কাছ থেকে। আগামী সময় যদি ভারতের প্রধানমন্ত্রী বলেন ভারতীয় ক্রিকেট বোর্ড পিসিবিকে একটা টাকাও দেবে না তাহলে আমাদের কিছু করার থাকবে না। রাস্তায় বসতে হবে।”

Read Also: ভারতকে বয়কটে PCB’এর ক্ষতি ৪ হাজার কোটির‌ও বেশি, নিজেদের দোষে ভিখারি হচ্ছে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *